নিপুর বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে বিক্ষোভ
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি হিরন মাহমুদ নিপুর উপর মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে সিলেট সদর উপজেলা যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ ও ছাত্রলীগের উদ্যোগে বিক্ষোভ মিছিল বের করা হয়।
শনিবার (২৩ মার্চ) শহরতলীর নয়াবাজার থেকে শুরু হয়ে মিছিলটি বালুচর পয়েন্ট গিয়ে শেষ হয়।
ছাত্রলীগ নেতা সৈয়দ সবুজ আহমদের সভাপতিত্বে ও জুয়েল আহমদের পরিচালনায় মিছিল ও সমাবেশে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন সৈয়দ তুহিন আহমদ, সুহেল আহমদ, মানিক আহমদ, সুমন আহমদ, উবাইদুল আহমেদ, সায়েম আহমদ, কুদ্দুস আহমদ, মামুন আহমদ, শুকুর আহমদ, সৈয়দ সোহাগ, শাকিল আহমদ, আফজল হোসেন, মইনুল ইসলাম, ফাহিম আহমেদ, জুন্নুন আহমদ, আজাদ আহমদ, দুখু আহমেদ, শাকিল আহমদ, সৈয়দ জয় আহমেদ, সাইদুল ইসলাম বাহার, তরিকুল আহমেদ, নাসির আহমদ, তারেক আহমদ, জাহেদ আহমদ, তানজিন আহমদ প্রমুখ।
সমাবেশে বক্তারা বলেন, কিছু দিন আগে জনৈক এক মহিলা সংবাদ সম্মেলনের মাধ্যমে হিরন মাহমুদ নিপুর বিরুদ্ধে অপপ্রচার চালিয়েছে। নিপু একজন পরিচ্ছন্ন রাজনীতিবিদ। ছাত্র রাজনীতির মাধ্যমে তিনি রাজনীতিতে ঢুকেছেন। উড়ে এসে জুড়ে বসেননি। তাই নিপুর বিরুদ্ধে অপপ্রচার সহ্য করা হবেনা। এর দাত ভাঙ্গা জবাব দেওয়া হবে। বক্তারা জনৈক মহিলার অপপ্রচারে বিভ্রান্ত না হওয়ার আহবান জানান।
Related News
সিলেটে সুইমিং পুলে সাঁতার কাটতে গিয়ে শাবি শিক্ষার্থীর মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট নগরীর চৌকিদেকির ব্রিটানিয়া সুইমিং পুলে সাঁতার কাটতে গিয়ে শাবি শিক্ষার্থী দীপাঞ্জনRead More
সিলেট নগরীতে রিক্সা চালকের মরদেহ উদ্ধার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট মহানগরীর পশ্চিম পীর মহল্লা এলাকা থেকে শিবলু আহমেদ খান (৩৫) নামেরRead More



Comments are Closed