জকিগঞ্জে শশুর বাড়িতে গিয়ে জামাতা খুন!
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেটের জকিগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে দুই পক্ষের সংঘর্ষে আবু বক্কর নামের এক ব্যক্তি শশুর বাড়ীতে গিয়ে খুন হয়েছেন বলে অভিযোগ উঠেছে। এসময় নারী পুরুষসহ অন্তত ৬ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। শুক্রবার মধ্যরাতে উপজেলার গনিপুর গ্রামে এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানায়, জকিগঞ্জ উপজেলার সুলতানপুর ইউনিয়নের গণিপুর গ্রামে আব্দুর রশিদের ছেলে নিকন আহমদ (৪৫) ও প্রতিবন্ধী জাকির আহমদ (৪০) দ্বয়ের মধ্যে দীর্ঘদিন থেকে জায়গা জমি নিয়ে বিরোধ চলে আসছে। স্থানীয় সালিশরা সমাধান করতে বার বার উদ্যোগ নিলেও নিকন তাতে সাড়া দেননি। শুক্রবার বিকেলের দিকে নিকন জোর করে প্রতিবন্ধী জাকির আহমদের অংশ থেকে গাছ কাটতে শুরু করেন। তাতে বাধা দেন নিকনের বাবা আব্দুর রশিদ ও বোন ছয়নুল বেগম। নিকন তার বাবা ও বোনের নিষেধ বাধাকে উপেক্ষা করে সাঙ্গপাঙ্গ নিয়ে গাছ কেটে নেন। এ নিয়ে প্রতিবন্ধী জাকিরের স্ত্রী জেসমিন বেগম বাদী হয়ে নিকন ও তার স্ত্রী সালেহ বেগম (৩৫)সহ ৩ জনের বিরুদ্ধে জকিগঞ্জ থানায় একটি অভিযোগ দায়ের করেন।
থানায় অভিযোগ দায়েরের খবর পেয়ে নিকন সন্ধ্যা রাত থেকে বেপরোয়া হয়ে উঠেন। কয়েক দফায় জাকিরের বসত ঘরে পাথর ছুড়েন। এক পর্যায়ে রাত ১ টায় উভয় পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। নিকন সাঙ্গপাঙ্গ নিয়ে দা ও ডেগার দিয়ে হামলা শুরু করেন। এতে জাকিরের পক্ষের লোকজনকে বাঁচাতে গিয়ে আহত হন নিকনের বোন ছয়নুল বেগম (২৫), গণিপুর গ্রামের খসরু উদ্দিনের জামাতা সিলেটের ওসমানীনগর উপজেলার গোয়ালাবাজারের বাসিন্দা আবু বক্কর (৩৫), জাকির আহমদের স্ত্রী জেসমিন বেগম (২২), খসরু উদ্দিনের ছেলে বাক প্রতিবন্ধী উবাদ মিয়া জিরা (৪৫), আব্দুল কাদির (২৫), আব্দুর রশিদের স্ত্রী আয়মুন বিবি (৫৫)।
পরে আহতদেরকে স্থানীয়রা উদ্ধার করে জকিগঞ্জ সরকারি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক গুরুতর আহত আবু বক্করকে উন্নত চিকিৎসার জন্য সিলেট ওসমানী হাসপাতালে প্রেরণ করেন। শনিবার দুপুরে আবু বক্কর চিকিৎসাধীন অবস্থায় মারা যান। নিহত আবু বক্কর একটি ফুড কোম্পানির গাড়ী চালক ছিলেন। তার ৩ মেয়ে ১ ছেলে রয়েছে।
জকিগঞ্জ থানার এসআই কল্লোল গোস্বামী জানান, গ্রামবাসীর সহায়তায় নিকনের স্ত্রী সালেহা বেগমকে আটক করা হয়েছে। বাকি আসামীদের গ্রেফতার করতে অভিযান অব্যাহত আছে বলে জানান তিনি।
Related News
জকিগঞ্জে প্রবাসীর বাড়িতে ডাকাতি, টাকা ও স্বর্ণালংকার লুট
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের জকিগঞ্জে প্রবাসী হোসেন আহমদের বাড়িতে এক দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাতRead More
গোয়াইনঘাটে যৌথ অভিযানে ৮ ড্রেজার মেশিন ধ্বংস
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোয়াইনঘাটে ইজারাবহির্ভূত স্থান থেকে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে বিশেষ অভিযান পরিচালনাRead More



Comments are Closed