সাংবাদিক আনোয়ারুল হকের মৃত্যু
বৈশাখী নিউজ ২৪ ডটকম: ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সাবেক সভাপতি ও দ্য ডেইলি স্টারের সাবেক প্রধান প্রতিবেদক আনোয়ারুল হক আর নেই।
শুক্রবার (২২ মার্চ) ভোর ৫টার দিকে রাজধানীর ধানমন্ডিতে নিজ বাসায় তিনি মারা যান। দীর্ঘদিন ধরে তিনি জটিল রোগে ভুগছিলেন।
আনোয়ারুল হক দিল্লি হাইকমিশনে প্রেস মিনিস্টার হিসেবেও দায়িত্ব পালন করেছেন। তিনি কূটনৈতিক সাংবাদিকদের সংগঠন ডিকাবের প্রতিষ্ঠাতা সদস্য ছিলেন।
পরিবারের সদস্যরা জানান, শুক্রবার দুপুরে জুমার নামাজ শেষে রাজধানীর সোবহানবাগ মসজিদে তার প্রথম জানাজা অনুষ্টিত হয়। বেলা ৩টায় দ্বিতীয় জানাজা হয় ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে। পরে রাজধানীর আজিমপুর কবরস্থানে তাকে দাফন করা হয়।
ডেইলি স্টারে চিফ রিপোর্টার, সিটি এডিটর পদে দায়িত্ব পালন করা এই সাংবাদিক বর্তমানে বিলুপ্ত মনিং সানসহ দেশের বিভিন্ন ইংরেজি দৈনিকে কাজ করেছেন আনোয়ারুল হক। এক সময় তিনি ছিলেন গালফ নিউজের বাংলাদেশ সংবাদদাতা।
দিল্লিতে প্রেস মিনিস্টারের দায়িত্ব পালন করে এসে ২০০৭ সালে আনোয়ার ব্রাকের কমিউনিকেশনস বিভাগের পরিচালক পদে যোগ দেন।
২০০০ ও ২০০১ সালে পর পর দুই মেয়াদে ঢাকা রিপোর্টার্স ইউনিটির সভাপতির দায়িত্ব পালন করেন আনোয়ারুল হক। ফৌজদারহাট ক্যাডেট কলেজের সাবেক শিক্ষার্থীদের সংগঠন ওল্ড ফৌজিয়ানসের সাধারণ সম্পাদক পদেও ছিলেন তিনি।
মৃত্যুকালে আনোয়ারুল হক স্ত্রী, দুই ছেলে ও এক মেয়ে রেখে গেছেন।
তার মৃত্যুতে শোক প্রকাশ করে বিবৃতি দিয়েছেন জাতীয় প্রেস ক্লাবের সভাপতি সাইফুল আলম ও সাধারণ সম্পাদক ফরিদা ইয়াসমিন, ঢাকা রিপোর্টার্স ইউনিটির সভাপতি ইলিয়াস হোসেন ও সাধারণ সম্পাদক কবির আহমেদ খান।
Related News
প্রয়াত সাংবাদিক তুহিনুল হক তুহিনের রূহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট জেলা প্রেসক্লাবের সদস্য ও প্রতিভাবান সাংবাদিক প্রয়াত তুহিনুল হক তুহিনের রূহেরRead More
হৃদরোগে আক্রান্ত প্রবীণ ফটো সাংবাদিক আতাউর রহমান আতা
বৈশাখী নিউজ ডেস্ক: দৈনিক সিলেট বাণীর চীফ ফটো সাংবাদিক, সিলেট বিভাগীয় ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের প্রতিষ্ঠাতাRead More



Comments are Closed