ট্রেনের ধাক্কায় প্রাণ গেল তিন যুবকের
বৈশাখী নিউজ ডেস্ক: গোপালগঞ্জ সদর উপজেলার ভেন্নাবাড়ি রেল ক্রসিংয়ে ট্রেনের ধাক্কায় তিন মোটর সাইকেল আরোহী নিহত হয়েছেন। মঙ্গলবার রাতে তারা এই দুর্ঘটনার শিকার হন বলে ধারণা করা হচ্ছে।
বুধবার (২০ মার্চ) সকালে তাদের লাশ উদ্ধার করা হয়।
নিহতদের মধ্যে দুজনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন-শহরের ইসলামবাগ এলাকার সিদ্দিক সিকদারের ছেলে রাজু সিকদার (২৫), মোহাম্মদপাড়া এলাকার কামরুল চৌধুরীর ছেলে তানভীর চৌধুরী রকি (১৯)। অপরজনের পরিচয় পাওয়া যায়নি। তার বয়স আনুমানিক ২০ বছর।
এলাকাবাসীর ধারণা, নিহত যুবকেরা সদর উপজেলার ভেন্নাবড়ি রেলক্রসিং পার হওয়ার সময় রেলের ধাক্কায় নিহত হন।
গোপালগঞ্জ সদর থানার ওসি মনিরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেছেন, রাজশাহী থেকে ছেড়ে আসা ট্রেনটি রাত ১১টার দিকে গোপালগঞ্জে এসে পৌঁছায়। দুর্ঘটনার স্থানে একটি রেল ক্রসিং রয়েছে। ধারণা করা হচ্ছে এই তিন যুবক মোটর সাইকেলে করে রেললাইন ক্রস করার সময় ট্রেনের নিচে কাটা পড়েছেন।
পুলিশ বুধবার সকাল সাড়ে ৬টার দিকে খবর পেয়ে ঘটনাস্থল থেকে নিহতদের লাশ উদ্ধার করে গোপালগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে।
Related News
ঢাকার দুই সিটি করপোরেশনে মেয়র প্রার্থী ঘোষণা করল এনসিপি
বৈশাখী নিউজ ডেস্ক: আসন্ন ঢাকা দক্ষিণ ও উত্তর সিটি করপোরেশন নির্বাচন ঘিরে নিজেদের মেয়র প্রার্থীRead More
ঢাকার দুই সিটি করপোরেশনে মেয়র প্রার্থী ঘোষণা করল জামায়াত
বৈশাখী নিউজ ডেস্ক: আসন্ন ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনকে ঘিরে নিজেদের মেয়র প্রার্থীরRead More



Comments are Closed