সাবেক রাষ্ট্রপতি জিল্লুর রহমানের মৃত্যুবার্ষিকী আজ
বৈশাখী নিউজ ডেস্ক: সাবেক রাষ্ট্রপতি এবং আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক মো. জিল্লুর রহমানের ষষ্ঠ মৃত্যুবার্ষিকী আজ বুধবার। ২০১৩ সালের ২০ মার্চ ইন্তেকাল করেন তিনি।
দিবসটি উপলক্ষে আওয়ামী লীগসহ বিভিন্ন সংগঠনের উদ্যোগে নানা কর্মসূচির আয়োজন করা হয়েছে।
এসব কর্মসূচির মধ্যে রয়েছে, সকাল আটটায় রাজধানীর বনানীর মরহুমের কবরস্থানে পুষ্পার্ঘ্য অর্পণ ও মিলাদ মাহফিল।
বাদ আছর মরহুম মো. জিল্লুর রহমানের রাজধানীর গুলশানের বাসভবনে মিলাদ মাহফিল অনুষ্ঠিত হবে।
মিলাদ মাহফিলে পরিবারের পক্ষ থেকে আত্মীয়-স্বজন, সহকর্মী ও গুণগ্রাহীদের যথাসময়ে উপস্থিত থাকার জন্য অনুরোধ জানানো হয়েছে।
Related News
৮ অক্টোবর থেকে ২২ দিন ইলিশ আহরণ নিষিদ্ধ
বৈশাখী নিউজ ডেস্ক: প্রধান প্রজনন মৌসুমে ইলিশের নিরাপদ প্রজননের লক্ষ্যে আগামী ৮ থেকে ২৯ অক্টোবরRead More
স্থানীয় সরকার নির্বাচনের তারিখ ঘোষণা, ভোট হবে ৭ ধাপে
বৈশাখী নিউজ ডেস্ক: সারাদেশের ৪ হাজার ৫৮০টি ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের সম্ভাব্য দিনক্ষণ নির্ধারণ করেছেRead More



Comments are Closed