রাজধানীতে বাসের ধাক্কায় ভার্সিটি ছাত্র নিহত
বৈশাখী নিউজ ডেস্ক: রাজধানীর প্রগতী সরণীতে বাসের ধাক্কায় এক বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী নিহত হয়েছেন। এঘটনার প্রতিবাদে সেখানে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছ নিহতের সহপাঠীরা।
মঙ্গলবার (১৯ মার্চ) সকাল ৭টার দিকে এ ঘটনা ঘটে। নিহত শিক্ষার্থী নাম আবরার আহমেদ চৌধুরী। তিনি বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালের (বিইউপির) শিক্ষার্থী ছিলেন। আটক করা হয়েছে বাস চালক ও বাসটিকে।
গুলশানের সহকারী কমিশনার (এসি) মাহবুব রহমান জানান, সকাল ৭টার দিকে সুপ্রভাত পরিবহনের ধাক্কায় বিইউপির একজন শিক্ষার্থী মারা গেছে। এ ঘটনায় ওই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সড়ক অবরোধ করে রেখেছেন। নিহত শিক্ষার্থীর মরদেহ কুর্মিটোলা জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, সুপ্রভাত পরিবহনের দুটি বাস ওভারটেকের প্রতিযোগিতায় বেপরোয়া গতিতে চালাচ্ছিলেন চালকরা। একটি বাস রাস্তা পারাপার হওয়ার সময় ওই ছাত্রকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে সহপাঠী ও অন্যান্য শিক্ষার্থীরা রাস্তায় এসে বিক্ষোভ শুরু করে।
এতে চরম দুর্ভোগে পড়েন অফিসগামী লোকজনসহ সব বাসযাত্রীরা। এ সময় তাদেরকে পায়ে হেটে গন্তব্যের উদ্দেশে যাত্রা করতে দেখা যায়। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে এসে ছাত্রদের শান্ত করার চেষ্টা করে।
Related News
স্বরাষ্ট্রমন্ত্রী ও জ্বালানিমন্ত্রীর পদত্যাগ দাবিতে শাহবাগে এনসিপির গণবিক্ষোভ
বৈশাখী নিউজ ডেস্ক: স্বরাষ্ট্রমন্ত্রী ও জ্বালানিমন্ত্রী পদত্যাগ না করলে আন্দোলনের মিছিল আরও বড় করার হুঁশিয়ারিRead More
নদী থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তার মরদেহ উদ্ধার
বৈশাখী নিউজ ডেস্ক: রাজধানীর উত্তরখান থানা এলাকার তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা ফ্লাইট লেফটেন্যান্টRead More



Comments are Closed