রংপুরে বাস-কাভার্ডভ্যান সংঘর্ষে নিহত ৩
বৈশাখী নিউজ ডেস্ক: রংপুরের পীরগঞ্জ উপজেলায় যাত্রীবাহী বাসকে কাভার্ডভ্যানের ধাক্কায় ৩ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ১০ জন। হতাহতরা সবাই যাত্রীবাহী বাসের যাত্রী।
সোমবার (১৯ মার্চ) রাত ১টার দিকে উপজেলার ধাপেরহাট ফাইভস্টার মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- পীরগঞ্জের প্রথম ডাঙ্গা গ্রামের সামসুন নাহার (২৭), একই উপজেলার ধোল্লাকান্দি গ্রামের ঝর্ণা বেগম ও হেলপার (৩০) অজ্ঞাত। তবে হেলপারের বাড়ি ঠাকুরগাঁও বলে জানা গেছে।
পীরগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) মোসলেম উদ্দিন জানান, রাত ১টার দিকে কাভার্ডভ্যানটি ঢাকা থেকে রংপুর যাচ্ছিল। ওপর দিকে ঢাকা থেকে জাকির পরিবহনের বাসটি ঠাকুরগাঁও যাচ্ছিল। পথে ঘটনাস্থলে কাভার্ডভ্যানটি বাসটিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই ২ জন মারা যান। এসময় আহত হয় ১০ বাসযাত্রী। তাদের পীরগঞ্জ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
Related News
পঞ্চগড়ের আকাশে মায়াবী কাঞ্চনজঙ্ঘা, মেঘ সরতেই ধরা দিল হিমালয়ের রূপালি মুকুট
সফিকুল আলম দোলন, পঞ্চগড় জেলা প্রতিনিধি: অপেক্ষার প্রহর শেষে মেঘের আড়াল ভেদ করে উত্তরের আকাশেRead More
রংপুরে দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, তিনজনের মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: রংপুরের মিঠাপুকুর উপজেলার বৈরাগীগঞ্জে ঢাকা-রংপুর মহাসড়কে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকে বাসের ধাক্কায়Read More



Comments are Closed