আরকুম শাহ (রহ.) ওরুস মোবারক মঙ্গলবার
বৈশাখী নিউজ ডেস্ক: উপমহাদেশের প্রখ্যাত আধ্যাত্মিক সুফি সাধক হযরত শাহ সুফি আরকুম আলী (রহ.)’র ৭৭ তম বাৎসরিক ওরুস মোবারক ১৯ মার্চ মঙ্গলবার সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার তেতলী ইউনিয়নের ধরাধরপুরস্থ মাজারে অনুষ্ঠিত হবে।
ওরুস উপলক্ষে মঙ্গলবার বেলা ২টায় হযরত আরকুম আলী মাজার শরীফে গিলাপ ছড়ানোর মাধ্যমে দিনব্যাপী কোরআন তেলাওয়াত, যিকির, আছকার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে।
রাত ৮টায় তাঁর স্মরণে এক আলোচনা সভা অনুষ্ঠিত হবে। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী।
ওরুস মাহফিল সফল করতে মাজার পরিচালনা কমিটির ভারপ্রাপ্ত সভাপতি হাজী সোনাফর আলী, সেক্রেটারী হাজী হারুনুর রশীদ ও মুতাওয়াল্লী মোঃ মুহিব আলী সর্বস্তরের ভক্তগণ ও আশেকানদের উপস্থিত থাকার আহবান জানিয়েছেন।
Related News
কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচা নিয়ে টর্চ জ্বালিয়ে দুই গ্রামের সংঘর্ষ, আহত অন্তত ৪০
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচার দেনাপাওনা নিয়ে টর্চলাইট জ্বালিয়ে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যেRead More
বিশ্বনাথে স্ত্রীর মামলায় স্বামী গ্রেফতার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বিশ্বনাথে স্ত্রীর দায়ের করা মামলায় কছির আলী (৩৮) নামে এক ব্যক্তিকেRead More



Comments are Closed