নেদারল্যান্ডসে বন্দুক হামলায় নিহত ৩
আন্তর্জাতিক ডেস্ক: নেদারল্যান্ডসের ইউট্রেট শহরে যাত্রীবাহী ট্রামে বন্দুক হামলায় ৩জন নিহত হয়েছেন। ওই ঘটনায় আরও নয়জনের অবস্থা আশঙ্কাজনক বলে নিশ্চিত করেছেন মেয়র জ্যান ভ্যান জানিন।
সোমবার (১৮ মার্চ) বিকালে এক টুইট বার্তায় তিনি এ তথ্য নিশ্চিত করেছেন। খবর সিএনএন।
নেদারল্যান্ডসের স্থানীয় সময় বেলা পৌনে ১১টায় রাজধানী ইউট্রেটে একটি ট্রামে বন্দুক হামলার ঘটনা ঘটেছে।
ইউট্রেটের পুলিশ জানিয়েছে, ‘শহরের সিটি সেন্টারের পাশের একটি ট্রাম স্টেশনের কাছে এ গোলাগুলির ঘটনা ঘটে। ঘটনাস্থলে শহরের পুলিশ পৌঁছে গোলাগুলির স্থানটি ঘিরে রেখেছেন। এছাড়া ঘটনাস্থলে অ্যাম্বুলেন্সের পাশাপাশি এয়ার অ্যাম্বুলেন্সও পাঠানো হয়েছে।
নেদারল্যান্ডসের পুলিশের মুখপাত্র জুস্ট ল্যানশ্যাগে বলেছেন, ইউট্রেট শহরের আবাসিক এলাকার পাশে ট্রামে গুলি ছুড়েছে দুর্বৃত্তরা। এ ঘটনায় একাধিক ব্যক্তি গুরুত্বর আহত হয়েছেন।
এক প্রত্যক্ষদর্শী নারী গণমাধ্যমকে জানিয়েছেন, আহত একজনকে তিনি মাটিতে পরে থাকতে দেখেছেন। সম্ভবত তিনি বুকে গুলিবিদ্ধ হয়েছেন বলে জানিয়েছে ওই নারী। ঘটনাস্থল থেকে মানুষকে দৌড়ে পালাতেও দেখেছেন তিনি।
স্থানীয় পুলিশ কর্মকর্তাদের বরাত দিয়ে আল-জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, ওই হামলায় আহতদের দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। তবে হামলাকারীকে এখন পর্যন্ত আটক করা যায়নি।
এর আগে গত শুক্রবার (১৫ মার্চ) শান্তির দেশ হিসাবে পরিচিত নিউজিল্যান্ডের মসজিদে সন্ত্রাসী হামলায় ৫০ জন নিহত হয়। এরপর দিনই অস্ট্রেলিয়ায় একটি মসজিদে গাড়ি নিয়ে হামলা চালায় এক কিশোর। এরপর রবিবার রাতে লন্ডনে তিন জনের একটি দল রাস্তায় থাকা মুসলিমদের ওপর ছুরি নিয়ে হামলা চালায়। সর্বশেষ নেদারল্যান্ডসের ইউট্রেট শহরের একটি ট্রামে হামলা হলো।
Related News
হঠাৎ সৌদিতে জরুরি সতর্কতা জারি
আন্তর্জাতিক ডেস্ক: ইয়েমেনে সংঘাত তীব্র আকার ধারণ করার প্রেক্ষাপটে সীমান্তবর্তী আসির প্রদেশের খামিস মুশাইত ওRead More
পশ্চিমবঙ্গে একসঙ্গে ২৫২ মাদরাসা বন্ধের নির্দেশ
আন্তর্জাতিক ডেস্ক: পশ্চিমবঙ্গে ইসলামি শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর ওপর পর্যালোচনা চালানোর অংশ হিসেবে ২৫২টি মাদরাসা বন্ধের নোটিশ দিয়েছেRead More



Comments are Closed