মৌলভীবাজারে ৩টিতে নৌকা, ৪টিতে বিদ্রোহীর জয়
মৌলভীবাজার প্রতিনিধি : পঞ্চম উপজেলা পরিষদ নির্বাচনের দ্বিতীয় ধাপে মৌলভীবাজারের সাত উপজেলার নির্বাচন সোমবার অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনে চার উপজেলাতেই নিজ দলের বিদ্রোহীর কাছে ধরাশায়ী হয়েছেন ক্ষমতাসীন দলের প্রার্থীরা। সাত উপজেলার মধ্যে ছয়টিতে ভোটগ্রহণ হয়েছে, আর সদর উপজেলায় আগেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগের কামাল হোসেন।
সোমবার সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোটগ্রহণের পর গণনা শেষে বেসরকারি এ ফলাফল জানিয়েছেন জেলা নির্বাচন কর্মকর্তা মঞ্জুরুল আলম।
ঘোষিত ফলাফলে বড়লেখা উপজেলায় আওয়ামী লীগের বিদ্রোহী (স্বতন্ত্র) প্রার্থী সোয়েব আহমদ ঘোড়া প্রতীক নিয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের রফিকুল ইসলাম সুন্দর।
জুড়ী উপজেলায় আনারস প্রতীক নিয়ে জয়ী হয়েছেন আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী এম এ মহিত ফারুক। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের গুলশান আরা মিলি।
কুলাউড়ায় আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী আনারস প্রতীক নিয়ে জয়ী হয়েছেন শফি আহমদ সলমান। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের আ স ম কামরুল ইসলাম।
রাজনগরে কাপ-পিরিচ প্রতীক নিয়ে জয়ী হয়েছেন আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী শাহজাহান খান। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী আওয়ামী লীগের আছকির খান বিকেলেই ভোট কারচুপির অভিযোগ তুলে নির্বাচন বর্জন করেছেন।
কমলগঞ্জে নৌকা প্রতীক নিয়ে জয়ী হয়েছেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী অধ্যাপক রফিকুর রহমান। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের বিদ্রোহী (স্বতন্ত্র) প্রার্থী ইফতেখার আহমদ বুলবুল। তিনি আনারস প্রতীক নিয়ে নির্বাচন করেন।
শ্রীমঙ্গলে নৌকা প্রতীক নিয়ে বিজয়ী হয়েছেন আওয়ামী লীগের রনধীর কুমার দেব।
Related News
কমলগঞ্জে বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ৫৫তম শাহাদাতবার্ষিকী পালিত
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জে যথাযোগ্য মর্যাদায় বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী হামিদুর রহমানের ৫৫তম শাহাদাৎ বার্ষিকীRead More
কমলগঞ্জে বীর মুক্তিযোদ্ধা সুশীল রঞ্জন পালের রাষ্টিয় মর্যাদায় সৎকার
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার শমশেরনগর ইউনিয়নের ঘোষপুর নিবাসী বীর মুক্তিযোদ্ধা ও অবসরপ্রাপ্ত স্বাস্থ্যRead More



Comments are Closed