বিশ্বনাথে মাইক্রোবাস চাপায় পথচারী বৃদ্ধা নিহত
বিশ্বনাথ প্রতিনিধি : সিলেটের বিশ্বনাথে মাইক্রোবাস চাপায় নুরজাহান বেগম নামের এক ষাটোর্ধ্ব বৃদ্ধার মৃত্যু হয়েছে। তিনি উপজেলার দেওকলস ইউনিয়নের দক্ষিণ সৎপুর গ্রামের মৃত আলাউদ্দিনের স্ত্রী।
রবিবার (১৭ মার্চ) বিকেল ৩টায় বিশ্বনাথ-জগন্নাথপুর সড়কের স্থানীয় বাগিছা বাজারে এই দুর্ঘটনাটি ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, নুরজাহান বেগম ওই সময়ে বাড়িতে যাবার জন্যে পায়ে হেটে বাগিচা বাজার অতিক্রম করছিলেন। হঠাৎ সিলেট থেকে ছেড়ে আসা জগন্নাথপুরগামী একটি মাইক্রোবাস (সিলেট-গ ১১-০১৬০) নিয়ন্ত্রণ হারিয়ে তাকে সড়ক লাগোয়া দোকানের দেয়ালে চেপে ধরে। এসময় স্থানীয়রা তাকে উদ্ধার করে সিলেট ওসমানী হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার নুরজাহান বেগমকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় মাইক্রোচালক ও দক্ষিণ সৎপুর গ্রামের অপর এক মহিলা আহত হন। তাৎক্ষণিক তাদের নাম পরিচয় জানা যায়নি।
ঘটনাস্থলে যাওয়া বিশ্বনাথ থানার উপ-পরিদর্শক মিজানুর রহমান বলেন, সুরতহালের পর পোস্টমর্টেমের জন্যে নিহতের লাশ ওসমানী হাসপাতালের মর্গে নেয়া হবে। এ ঘটনায় আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেবে পুলিশ।
Related News
সিলেটে মোটরসাইকেল দূর্ঘটনায় নিহত ১, আহত ২
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বালাগঞ্জে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে একসঙ্গে তিন বন্ধু সড়ক থেকে খাদে পড়েRead More
জৈন্তাপুরে মানব পাচারকারী গ্রেফতার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের জৈন্তাপুরে উচ্চ বেতনের চাকরির প্রলোভন দেখিয়ে দুই নারীকে ভারতে পাচারের চেষ্টারRead More



Comments are Closed