হবিগঞ্জে ট্রাক চাপায় অটোরিক্সা চালক নিহত
বৈশাখী নিউজ ২৪ ডটকম: হবিগঞ্জ জেলা শহরের এমএ মোতালিব চত্ত্বরে ট্রাক চাপায় হাফিজুর রহমান (২৫) নামে সিএনজি চালিত অটোরিক্সা চালক নিহত হয়েছেন।
রোববার (১৭ মার্চ) বিকাল সাড়ে ৫টায় এই দুর্ঘটনা ঘটে। নিহত হাফিজুর জেলার আজমিরীগঞ্জ উপজেলার শিবপাশা গ্রামের জিন্নাত উল্লার ছেলে।
হবিগঞ্জ সদর মডেল থানা পুলিশের উপ পরিদর্শক (এসআই) আব্দুর রহিম জানান, হবিগঞ্জ বাইপাস সড়ক দিয়ে কামড়াপুরের দিকে যাচ্ছিল অটোরিক্সাটি। উল্লেখিত স্থানে অটোরিক্সার সামনে থাকা একটি ট্রাক হঠাৎ হার্ড ব্রেক করলে ট্রাকের সাথে ধাক্কা খায় অটোরিক্সা। এ সময় পেছন থেকে অপর একটি ট্রাক অটোরিক্সাটিকে চাপা দিলে চালক গুরুতর আহত হন।
সাথে সাথে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে হবিগঞ্জ আধুনিক জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মিঠুন রায় তাকে মৃত ঘোষণা করেন।
এসআই আব্দুর রহিম আরো জানান, মরদেহ ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে। এছাড়া দুর্ঘটনা কবলিত ট্রাক এবং অটোরিক্সা আটক রয়েছে। তবে অটোরিক্সাটি যাত্রীবিহীন ছিল বলেও নিশ্চিত করেন তিনি।
Related News
হবিগঞ্জে নারীদের আপত্তিকর ছবি ধারণ নিয়ে সংঘর্ষ, আহত অর্ধশতাধিক
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের বানিয়াচংয়ে মেয়েদের স্কুল, কলেজ ও মাদ্রাসায় যাতায়াতের পথে ইভটিজিং এবং নারীদেরRead More
হবিগঞ্জে ছাত্রদলের সহ-সাংগঠনিক সম্পাদক হেলাল আটক
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের বাহুবলে সরকারিভাবে নিলামে কেনা ভারতীয় জিরাবোঝাই একটি ট্রাক আটকে পাঁচ লাখRead More



Comments are Closed