ফের ডাকসু নির্বাচনের দাবি ভিপি নুরের
বৈশাখী নিউজ ডেস্ক: ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের পুনঃতফসিল চান ডাকসুর নব-নির্বাচিত ভিপি নুরুল হক নুর।
রবিবার (১৭ মার্চ) সন্ধায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই দাবি করেন তিনি। এসময় ডাকসু নির্বাচনে অংশগ্রহণকারী চারটি প্যানেলের প্রার্থীরা উপস্থিত ছিলেন।
ডাকসুর নব-নির্বাচিত ভিপি ও সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের যুগ্ম-আহ্বায়ক নুরুল হক নুর বলেন, ‘আমার বক্তব্য স্পষ্ট। এ নির্বাচনে অনিয়ম, কারচুপি হয়েছে। এ নির্বাচনের মাধ্যমে ঢাবিতে কালিমা লেপে দেয়া হয়েছে। আমি গণভবনে অনেক কিছু বলতে পারিনি। তবুও প্রধানমন্ত্রীর কাছে নির্বাচনের অনিয়মের কথা তুলে ধরেছি। আমি সবসময় ন্যায্য দাবির সাথেই আছি এবং এ নির্বাচনকে বাতিল করে পুনঃতফসিল ঘোষণার পক্ষে।’
বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের যুগ্ম-আহ্বায়ক ও ডাকসুর এজিএস প্রার্থী ফারুক হোসেন বলেন, ‘১১ মার্চের নির্বাচনে জাতির আশা আকাক্ষার প্রতিফলন না হয়ে একটি নির্ধারিত প্যানেলের পক্ষে ভোট কারচুপি হয়েছে। ভোট কেন্দ্রে প্রথম বর্ষ, দ্বিতীয় বর্ষের শিক্ষার্থীদের দিয়ে কৃত্রিম লাইন তৈরী, অস্বচ্ছ ব্যালট বাক্স, সাংবাদিকদের প্রবেশে নিষেধাজ্ঞা, ভোট দেয়ার পরও ভোটারদের কোনো চিহ্ন না থাকা এবং প্রার্থীদের উপর হামলা নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করতে যথেষ্ঠ।’
তিনি বলেন, ‘তাই আমরা মনে করি, গণতান্ত্রিক ধারাকে অব্যাহত রাখতে বিশ্ববিদ্যালয়ের মান অক্ষুন্ন রাখতে এবং নির্বাচনকে প্রশ্নের উর্ধ্বে রাখতে বিশ্ববিদ্যালয় প্রশাসন ১১ মার্চের নির্বাচন বাতিল করে পুনঃ তফসিল ঘোষণার দাবি জানাচ্ছি।’
একই সময় এই দাবির সাথে একাত্মতা পোষণ করে অন্য চারপ্যানেলের নেতাকর্মীরাও। প্যানেল গুলো হলো-স্বাধীকার স্বতন্ত্র পরিষদ, স্বতন্ত্রজোট, প্রগতিশীল ছাত্র ঐক্যজোট এবং ছাত্র ফেডারেশন।
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন স্বাধীকার স্বতন্ত্র পরিষদের জিএস প্রার্থী আসিফুর রহমান, স্বাধীকার স্বতন্ত্র জোটের ভিপি প্রার্থী অরণি সেমন্তি খান, সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের যুগ্ম-আহ্বায়ক রাশেদ খানসহ আরও অনেকে।
এর আগে শনিবার নূরসহ ডাকসুর নবনির্বাচিত নেতারা গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে সাক্ষাত করেন।
এসময় প্রধানমন্ত্রী দেশে সুস্থ রাজনীতি পুনরুজ্জীবিত করতে তাদের প্রতি আহ্বান জানান।
Related News
জাতিসংঘ মিলেনিয়াম ফেলোশিপে শাবিপ্রবির ২৫ শিক্ষার্থী
বৈশাখী নিউজ ডেস্ক: জাতিসংঘ মিলেনিয়াম ফেলোশিপ-২০২৬-এর জন্য শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) ২৫ শিক্ষার্থীRead More
সিলেট শিক্ষা বোর্ডে এসএসসির পূণঃনিরীক্ষণে আড়াই হাজার শিক্ষার্থীর ফল পরিবর্তন
বৈশাখী নিউজ ডেস্ক: মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরিক্ষার উত্তরপত্র পূণ:মূল্যায়নে ফেল থেকে পাস করেছেন ১৮৬Read More



Comments are Closed