Main Menu

বঙ্গবন্ধুর জন্মদিনে ছাত্রলীগ কর্মীর ভিন্নধর্মী উদ্যোগ

জাবি প্রতিনিধি: জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৯ তম জন্মদিন উপলক্ষ্যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) শাখা ছাত্রলীগের কর্মী মুহম্মদ সবুজ শিকদার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল সংলগ্ন মাঠ ও রাস্তা পরিষ্কারের উদ্যোগ গ্রহণ করেন।

সবুজ শিকদার জানান,”আমার উদ্দেশ্য হচ্ছে যেন বিশ্ববিদ্যালয় পড়ুয়া সবাই সচেতন হয় এবং নির্দিষ্ট স্থানে ময়লা ফেলে। হল পরিষ্কার রাখার দায়িত্ব শিক্ষার্থীদের নেয়া উচিত।
এরকমটা সবগুলো হলে চালু করতে চাই যেন বাংলাদেশ ছাত্রলীগের নেতৃত্বে ক্লিন ক্যাম্পাস গড়ে তোলা যায়।”

তিনি আরো জানান আজকেই প্রথম না প্রায়ই তিনি নিজেকে পরিষ্কারের কাজে নিয়োজিত রাখেন।

মুহম্মদ সবুজ শিকদার জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রত্নতত্ত্ব বিভাগের তৃতীয় বর্ষের ছাত্র এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের আবাসিক শিক্ষার্থী।

Share





Related News

Comments are Closed