Main Menu

গোলাপগঞ্জে প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণ, গ্রেপ্তার ১

Manual3 Ad Code

বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেটের গোলাপগঞ্জে এক বুদ্ধি প্রতিবন্ধী তরুণীকে (২৫) ধর্ষণের অভিযোগে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ । শনিবার ভোর রাতে ধর্ষণের ঘটনার পর তাকে পুলিশের হাতে তুলে দেন ভিকটিমের স্বজনরা।

এ ঘটনায় ধর্ষিতার মা বাদী হয়ে গোলাপগঞ্জ মডেল থানায় একটি ধর্ষণ মামলা (মামলা নং-৯/১৫-০৩-১৯) দায়ের করেছেন। পুলিশ ধর্ষক জাকির মিয়াকে (২১) গ্রেপ্তার করে আদালতে পাঠিয়েছে। অভিযুক্ত জাকির মোগলাবাজার থানার বড়চক গ্রামের জয়লান মিয়ার পুত্র।

Manual5 Ad Code

পুলিশ সূত্রে জানা গেছে, উপজেলার লক্ষনাবন্দ ইউনিয়নের ফুলশাইন এলাকায় কাঠমিস্ত্রির কাজ করতে আসে জাকির। সেখানে শুক্রবার দিবাগত রাত ৩টার দিকে বুদ্ধি প্রতিবন্ধী তরুণীকে একা পেয়ে জোর করে ধর্ষণ করে জাকির। পরে ওই তরুণীর পরিবার তাকে ধরে গোলাপগঞ্জ মডেল থানা পুলিশের হাতে তুলে দেয়। ঘটনার পর ভিকটিমকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

গোলাপগঞ্জ মডেল থানার ওসি (প্রশাসন) এ কে এম ফজলুল হক শিবলী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আসামিকে শনিবার সকালে আদালতে প্রেরণ প্রেরন করা হয়েছে।

Manual4 Ad Code

Share





Related News

Comments are Closed

Manual1 Ad Code
Manual2 Ad Code