শ্রীমঙ্গলে রেললাইনের পাশে যুবকের লাশ
বৈশাখী নিউজ ডেস্ক: মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলায় রেললাইনের পাশ থেকে অজ্ঞাত এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার (১৬ মার্চ) সকালে উপজেলার শাপলাবাগ এলাকা থেকে তার লাশ উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, যুবকের বয়স আনুমানিক ২৮-৩০ বছর। তবে পরিচয় জানা যায়নি।
শ্রীমঙ্গল রেল স্টেশনের আউটার সিগন্যাল এলাকায় রেললাইনের পাশে একটি লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয় পরে শ্রীমঙ্গল রেলওয়ে থানা পুলিশ ওই লাশ উদ্ধার করে।
শ্রীমঙ্গল রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো ইসমাইল জানান, শনিবার সকাল সাড়ে নয়টার দিকে আমরা খবর পাই শাপলাবাগ নামক স্থানে একটি লাশ পড়ে আছে। খবর পেয়ে আমরা লাশটি উদ্ধার করে মৌলভীবাজার সদর হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছি।
নিহতের নাম-পরিচয়সহ ঘটনার রহস্য উদঘাটনের চেষ্টা করছেন বলে জানান মো. ইসমাইল।
Related News
কমলগঞ্জে বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ৫৫তম শাহাদাতবার্ষিকী পালিত
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জে যথাযোগ্য মর্যাদায় বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী হামিদুর রহমানের ৫৫তম শাহাদাৎ বার্ষিকীRead More
কমলগঞ্জে বীর মুক্তিযোদ্ধা সুশীল রঞ্জন পালের রাষ্টিয় মর্যাদায় সৎকার
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার শমশেরনগর ইউনিয়নের ঘোষপুর নিবাসী বীর মুক্তিযোদ্ধা ও অবসরপ্রাপ্ত স্বাস্থ্যRead More



Comments are Closed