Main Menu

কদমতলীতে মশার কয়েল বিতরণ

বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেট ছাত্র ও যুব কল্যাণ ফেডারেশনের উদ্যোগে নগরীর দক্ষিণ সুরমার ২৬নং ওয়ার্ডের কদমতলীতে ১৫ মার্চ শুক্রবার সন্ধ্যায় মশার কয়েল বিতরণ করা হয়েছে।

মশার কয়েল বিতরণকালে সিলেট ছাত্র ও যুব কল্যাণ ফেডারেশনের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান এইচ এম আব্দুর রহমান বলেন, সম্প্রতি সিলেট নগরীতে মশার উপদ্রব মারাত্মক হারে বৃদ্ধি পেয়েছে। মশার আক্রমণে ছাত্র-ছাত্রীদের লেখাপড়া বিঘ্নিত হচ্ছে। পাশাপাশি সুষ্ঠুভাবে ইবাদত বন্দেগী করতেও ব্যাঘাত ঘটছে। তাই অবিলম্বে মশা নিধনে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণের জন্য সিলেট সিটি কর্পোরেশনের সুদৃষ্টি কামনা করা হয়েছে।

এ সময় উপস্থিত ছিলেন কদমতলীর যুব নেতা আব্দুল মুমিন, জুয়েল মাহমুদ, ফরহাদ হোসেন, লাভলু আহমদ, ইমরান আহমদ, আশরাফ উদ্দিন, রবিন সরকার প্রমুখ।

Share





Related News

Comments are Closed