নিউজিল্যান্ড থেকে দেশের পথে টাইগাররা
স্পোর্টস ডেস্ক: নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চে দুই মসজিদে সন্ত্রাসী হামলার পর নিউজিল্যান্ডে শেষ টেস্ট বাতিল হওয়ার পর দেশে ফিরছে বাংলাদেশ ক্রিকেট দল। স্থানীয় সময় শনিবার (১৫ মার্চ) দুপুরে দেশের উদ্দেশে নিউজিল্যান্ড ছেড়েছে টাইগাররা। বাংলাদেশ সময় রাত পৌনে ১১টার দিকে তারা ঢাকায় পা রাখবে।
নিউজিল্যান্ড সফরে দলের ম্যানেজারের দায়িত্বে থাকা খালেদ মাসুদ পাইলট গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন।
প্রসঙ্গত, শুক্রবার (১৫ মার্চ) স্থানীয় সময় দুপুর ১টা ৪০ মিনিটে জুমার নামাজের সময় মসজিদে হামলা চালায় মুসলিম বিদ্বেষী অস্ট্রেলিয়ান এক নাগরিক। প্রথমে আল নূর মসজিদে হামলা চালায় সে। পরে পার্শ্ববতী লিনউড মসজিদ হামলা চালায়। নৃশংস ওই হত্যাকাণ্ডের পুরো ঘটনা ফেসবুক লাইভে প্রচার করে হামলাকারী।
এ ঘটনায় এখন পর্যন্ত ৪৯ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। আহত হয়েছেন আরও অন্তত ৪৮ জন। নিহতদের মধ্যে তিন বাংলাদেশি রয়েছেন। এর মধ্যে ড. আব্দুস সামাদ নামে একজন অধ্যাপক রয়েছেন। হামলার শিকার ‘মসজিদে নুর’-এর মোয়াজ্জিন হিসেবেও দায়িত্বপালন করতেন ড. সামাদ।
এ ঘটনায় সেখানে অবস্থান করা বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটাররা অল্পের জন্য প্রাণে বেঁচে গেছেন। তারা ওই মসজিদে নামাজ পড়তে যাচ্ছিলেন। তারা মসজিদে প্রবেশের মুহূর্তে এই হামলা চালানো। ক্রিকেটাররা দৌঁড়ে সেখান থেকে নিরাপদে আশ্রয় নেন।
এ ঘটনায় ক্রাইস্টচার্চের হ্যাগলি ওভালে বাংলাদেশ ও স্বাগতিক নিউজিল্যান্ডের মধ্যকার টেস্ট ম্যাচটি বাতিল করা হয়েছে। সিরিজের তৃতীয় ও শেষ এ টেস্ট ম্যাচটি শনিবার ( ১৬ মার্চ) শুরু হবার কথা ছিলো।
নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চের দুটি মসজিদে শুক্রবার জুমার নামাজের সময় ভয়াবহ সন্ত্রাসী হামলার খবর আসার পর থেকেই উৎকণ্ঠায় ছিল গোটা বাংলাদেশ। কারণ এই শহরেই আজ নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের তৃতীয় ও শেষ টেস্ট খেলতে নামার কথা ছিল বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের।
টেস্টের ভেন্যু হ্যাগলি ওভালের পাশের যে মসজিদে জুমার নামাজ পড়তে যাচ্ছিলেন বাংলাদেশের ক্রিকেটাররা, সেখানেই প্রথম হামলার ঘটনা ঘটে।
মসজিদে পৌঁছতে একটু দেরি হওয়ায় প্রাণে বেঁচে যান ক্রিকেটাররা। পরে সেখান থেকে স্টেডিয়াম হয়ে সবাই নিরাপদে হোটেলে ফিরে যান। ক্রিকেটাররা নিরাপদে আছেন জানতে পেরে স্বস্তি ফিরেছে গোটা দেশে।
বিসিবি শুক্রবার জানিয়েছে, বাংলাদেশ দলের সব সদস্য নিরাপদে হোটেলে ফিরেছেন। খেলোয়াড় ও টিম ম্যানেজমেন্টের সঙ্গে যোগাযোগ রেখে যত দ্রুত সম্ভব তাদের দেশে ফিরিয়ে আনার উদ্যোগ নেয় বোর্ড।
ঢাকায় বিসিবি সভাপতি নাজমুল হাসান বলেছেন, ‘এখন থেকে বাংলাদেশ দল যে দেশ সফর করবে, তাদেরকে আগে আমাদের ক্রিকেটারদের নিরাপত্তার বিষয়টি নিশ্চিত করতে বলা হবে। যারা নিরাপত্তার নিশ্চয়তা দেবে শুধু তাদের দেশেই দল পাঠানো হবে।’
তিনি বলেন, ‘নিউজিল্যান্ডে এখন খেলার পরিস্থিতি নেই। তাই শেষ টেস্ট ম্যাচ বাতিল করা হয়েছে।’
Related News
আর্জেন্টিনাকে হারিয়ে বিশ্ব চ্যাম্পিয়ন স্পেন
Manual6 Ad Code স্পোর্টস ডেস্ক : ফুটবলের আকাশে আবার রক্তিম সূর্যোদয়। আর্জেন্টিনাকে ১-০ গোলে হারিয়েRead More
গোল বন্যার ম্যাচে ফ্রান্সকে হারিয়ে বিশ্বকাপে তৃতীয় ইংল্যান্ড
Manual8 Ad Code স্পোর্টস ডেস্ক: আর্জেন্টিনার বিপক্ষে সেমিফাইনালে অতিরিক্ত রক্ষণাত্মক ফুটবল খেলার দরুন তীব্র সমালোচনারRead More



Comments are Closed