নিউজিল্যান্ডে বাংলাদেশিদের জন্য সহায়তা নম্বর
বৈশাখী নিউজ ডেস্ক : নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চে দুই মসজিদে বর্বরোচিত হামলায় কমপক্ষে ৪৯ জন নিহত এবং ২০ জন আহত হয়েছেন। নিহতদের মধ্যে তিন বাংলাদেশিও রয়েছেন। এ ঘটনার পর নিউজিল্যান্ডে বাংলাদেশিদের জন্য জরুরি সহায়তা নম্বর দেওয়া হয়েছে।
শুক্রবার বিকালে বিবৃতি দিয়েছে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়। এতে অকল্যান্ডে বাংলাদেশের কনসুলের মাধ্যমে হাইকমিশন বাংলাদেশিদের ও সাধারণ নাগরিক এবং ক্রাইস্টচার্চের বাসিন্দাদের শান্ত থাকতে, ভেতরে থাকতে, ওই স্থানগুলো এড়িয়ে চলতে এবং আইন প্রয়োগকারীর নির্দেশনাবলি মেনে চলার জন্য বার্তা পাঠানো হয়েছে।
এ ঘটনায় বাংলাদেশের কনসুল শফিকুর রহমান আগামীকাল সকালে ক্রাইস্টচার্চে বাংলাদেশি ক্ষতিগ্রস্ততদের সহযোগিতা দেবেন। তার সঙ্গে +৬৪২১০২৪৬৫৮১৯ মোবাইল নম্বরে যোগাযোগ করা যাবে।
এছাড়াও নিউজিল্যান্ডে অবস্থানরত বাংলাদেশিদের জন্য জরুরি যোগাযোগের নম্বর দেওয়া হয়েছে। ক্যানবেরায় বাংলাদেশের ডেপুটি হাইকমিশনার তারেক আহমেদ +৬১৪৫০৬৫৭০৪৬। এছাড়া জরুরি যোগাযোগের আরও দুটি নম্বর দেওয়া হয়েছে। নম্বরগুলো হলো, +৬১৪২৪৪৭২৫৪৪ ও +৬১৪৫০১৭৩০৩৫।
Related News
অনিয়ম ও জালিয়াতির অভিযোগের মুখে ডব্লিউএইচও থেকে পুতুলের পদত্যাগ
Manual8 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: বিভিন্ন আর্থিক অনিয়ম ও শিক্ষাগত সনদে অসত্য তথ্য দেওয়ারRead More
সিলেট-ঢাকা মহাসড়কের কাজ শেষ হবে ২০২৯ সালে
Manual3 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: ভূমি অধিগ্রহণ, ইউটিলিটি স্থানান্তর ও ভৌত কাজ দ্রুত এগিয়েRead More



Comments are Closed