দ্বিতীয় ধাপে ৪৬ প্রার্থী বিনা ভোটে নির্বাচিত
বৈশাখী নিউজ ডেস্ক : আগামি ১৮ মার্চ উপজেলা নির্বাচনের দ্বিতীয় ধাপে একক প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ায় ছয় উপজেলায় ভোটের দরকার পড়ছে না।
ইসির সহকারী সচিব আশফাকুর রহমান জানান, ১৮ মার্চ ১২৯ উপজেলায় ভোট হওয়ার কথা ছিল। এর মধ্যে একক প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ায় ছয় উপজেলায় ভোটের দরকার পড়ছে না। আরও ছয় উপজেলার ভোট পিছিয়েছে।
এজন্য ১১৭ উপজেলায় ভোট হবে ১৮ মার্চ সোমবার। এ ধাপে তিনটি পদে ৪৬ জন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। তাদের মধ্যে ২৩ জন চেয়ারম্যান, ১২ জন ভাইস চেয়ারম্যান এবং ১১ জন সংরক্ষিত পদের ভাইস চেয়ারম্যান।
দ্বিতীয় ধাপের উপজেলাগুলোয় প্রচার শেষ হচ্ছে আজ শনিবার মধ্যরাতে। পুলিশ, বিজিবি, র্যাব, আনসার-ভিডিপি, কোস্টগার্ড, আর্মড পুলিশ, ব্যাটালিয়ন আনসার থাকবে নির্বাচনী এলাকার শৃঙ্খলা রক্ষায়।
এছাড়া উপজেলা নির্বাচনের দ্বিতীয় ধাপে ১৮ মার্চ সোমবার দেশের ১৭ জেলার ১১৭ উপজেলায় ভোটগ্রহণ করা হবে। চট্টগ্রাম, পাবনা কক্সবাজার, রাঙ্গামাটি, খাগড়াছড়ি, বান্দরবান, সিলেট ও মৌলভীবাজারের বিভিন্ন উপজেলায় নির্বাচন হবে।
নির্বাচনের দিন ওইসব এলাকা এড়িয়ে যাওয়ার পরামর্শ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। তবে জরুরি ও অনুমোদিত বাহনের ক্ষেত্রে এ নিষেধাজ্ঞা প্রযোজ্য হবে না। একইসঙ্গে জাতীয় মহাসড়কে এ নিষেধাজ্ঞা শিথিল থাকবে।
নির্বাচন কমিশনের এক সতর্ক বার্তায় ইসির সহকারী পরিচালক (জনসংযোগ) আশাদুল হক বলেন, ১৫ থেকে ১৭ মার্চ সরকারি ছুটি থাকায় চট্টগ্রাম, পাবনা কক্সবাজার, রাঙ্গামাটি, খাগড়াছড়ি, বান্দরবান, সিলেট ও মৌলভীবাজারের ?
পর্যটন এলাকাগুলোতে বেশি সংখ্যক পর্যটক সমাগমের সম্ভাবনা রয়েছে। যানবাহন ও অন্যসব কারণে পর্যটকরা যাতে কোনো সমস্যায় না পড়েন সেজন্য আগে থেকে এসব এলাকায় যেতে আগ্রহী পর্যটকদের নিরুৎসাহিত করতে স্থানীয় পর্যটক সংস্থা, হোটেল, রেস্ট হাউস ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে।
দ্বিতীয় ধাপের ভোটকে সামনে রেখে রোববার মধ্যরাত থেকে সোমবার মধ্যরাত পর্যন্ত নির্বাচনী এলাকায় কিছু যানবাহন চলাচলে নিষেধাজ্ঞা রয়েছে। ভোটের দু’দিন আগে থেকে ভোটের দিন মধ্যরাত পর্যন্ত মোটরসাইকেল চলাচলে নিষেধাজ্ঞা রয়েছে।
Related News
বিলুপ্ত র্যাব, সংসদে পাস এসআরবি বিল
Manual8 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) বিলুপ্ত করে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়নRead More
অনিয়ম ও জালিয়াতির অভিযোগের মুখে ডব্লিউএইচও থেকে পুতুলের পদত্যাগ
Manual4 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: বিভিন্ন আর্থিক অনিয়ম ও শিক্ষাগত সনদে অসত্য তথ্য দেওয়ারRead More



Comments are Closed