বিশ্বনাথে ডিজিটাল সেন্টারে অগ্নিকান্ড
বিশ্বনাথ প্রতিনিধি : সিলেটের বিশ্বনাথ উপজেলার খাজাঞ্চী ইউনিয়ন পরিষদের ডিজিটাল সেন্টারে আগুন লেগে প্রায় ৫ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
শুক্রবার বিকেল চারটার দিকে সেন্টারের ভেতর রক্ষিত সৌরবিদ্যুতের ব্যাটারী বিস্ফোরিত হয়ে এই অগ্নিকান্ড ঘটে। এ সময় স্থানীয় লোকজন প্রচেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন।
খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা অমিতাভ পরাগ তালুকদার, খাজাঞ্চী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তালুকদার মো. গিয়াস উদ্দিন ও বিভিন্ন ওয়ার্ডের সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেন।
ডিজিটাল সেন্টারের উদ্যোক্তা মাসুদ আহমদ জানান, আগুনে দুটি ল্যাপটপ, একটি ফটোস্ট্যাট মেশিন, একটি প্রিন্টার ও একটি পিসিসহ প্রয়োজনীয় কাগজপত্র পুড়ে গেছে।
খাজাঞ্চী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তালুকদার মো. গিয়াস উদ্দিন বলেন, আগুনে পুড়ে ডিজিটাল সেন্টারের প্রায় ৫ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
Related News
সিলেটে ৬৯৩ পিস ভারতীয় ফ্রাইডিল-স্কাফ সিরাপসহ যুবক আটক
Manual3 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কোম্পানীগঞ্জে মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে ৬৯৩ পিস ভারতীয়Read More
গোয়াইনঘাটে ২৪ লাখ টাকার ভারতীয় ফেনসিডিলসহ নারী আটক
Manual4 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোয়াইনঘাটে প্রায় ২৪ লাখ টাকা মূল্যের ১ হাজারRead More



Comments are Closed