নিউজিল্যান্ডে এমন হামলা দুঃখজনক: পররাষ্ট্রমন্ত্রী
বৈশাখী নিউজ ২৪ ডটকম: নিউজিল্যান্ডে বন্দুকধারীদের হামলায় হতাহতের ঘটনায় গভীর উদ্বেগ ও শোক প্রকাশ করেছেন পররাষ্ট্রমন্ত্রী একে আবদুল মোমেন।
শুক্রবার (১৫ মার্চ) দুপুরে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে সাংবাদিকদের ব্রিফকালে তিনি এ শোক জানান।
পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, যে দেশগুলো নিজেদেরকে সন্ত্রাসমুক্ত বলে সে দেশে এমন হামলা অনেক দুঃখজনক। নিউজিল্যান্ডে আমাদের কোন দূতাবাস নেই, যে কারণে বিভিন্ন মাধ্যম দ্বারা খোঁজ খবর নিতে হচ্ছে। তবে আমাদের ক্রিকেটাররা ভালো এবং সুস্থ আছেন। বর্তমানে নিউজিল্যান্ডের আইনশৃঙ্খলাবাহিনী আমাদের ক্রিকেটারদের সর্বোচ্চ নিরাপত্তা দিচ্ছেন।
তিনি ঢাকার গুলশানের হলি আর্টিজানের সন্ত্রাসী হামলার প্রসঙ্গ টেনে বলেন, আমাদের দেশেও এরকম সন্ত্রাসী হামলে হয়েছিল, সে হামলার খবরও আমরা আগে থেকে জানতাম না। একইরকম ভাবে নিউজিল্যান্ডের এ সন্ত্রাসী হামলা হয়েছে। এরকম হামলা আগে থেকে ধারণা করা মুশকিল। তাই এটিকে দুর্ঘটনাই বলা যায়।
তিনি বলেন, আমি যতটুকু শুনেছি নিউজিল্যান্ডে শেষ টেস্ট না খেলে বাংলাদেশ ক্রিকেটদল দেশে ফিরে আসছে। ইতিমধ্যে দেশে আসার জন্যও প্রস্তুতি নিচ্ছেন তারা।
সাংবাদিকদের প্রশ্নের জবাবে পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, ক্রিকেটারদের কম নিরাপত্তা দেওয়া হয়েছে এমনটি তাঁর জানা নেই। নিউজিল্যান্ডের এ হামলা প্রসঙ্গে তিনি বলেন, যারা নিজেদের সন্ত্রাসমুক্ত দেশ বলে দাবি করে তাদের দেশেই মাঝেমধ্যে এ ঘটনা ঘটে। আমরা ভালো নিরাপত্তা ব্যবস্থা নিয়েছি। আমাদের দেশে গত দুই তিন বছরে এ ধরনের ঘটনা ঘটেনি।
প্রসঙ্গত, স্থানীয় সময় শুক্রবার (১৪ মার্চ) বেলা ১টার দিকে নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চে দুটি মসজিদে বন্দুকধারীদের হামলায় অন্তত ৪০ জন নিহত হয়েছেন।
Related News
আগস্ট মাসে সিলেটে সড়ক দুর্ঘটনায় প্রাণ ঝরলো ৪৭ জনের
Manual4 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: আগস্ট মাসে সিলেট বিভাগে সড়ক দুর্ঘটনায় ৪৭ জনের প্রানহানিRead More
গোলাপগঞ্জে ঐতিহ্যবাহী নৌকা বাইচে চ্যাম্পিয়ন ‘হাকালুকির বাঘ’
Manual1 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোলাপগঞ্জে বৃহত্তর চন্দরপুর সিএনজি ৭০৭ শাখা ও যুবসমাজেরRead More



Comments are Closed