অল্পের জন্য রক্ষা পেলেন বাংলাদেশী ক্রিকেটাররা
আন্তর্জাতিক ডেস্ক: নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চের একটি মসজিদে গোলাগুলির ঘটনা ঘটেছে। সেখানে জুম্মার নামাজ পড়তে যাচ্ছিলেন বাংলাদেশের ক্রিকেটাররা। তবে গোলাগুলির খবর শুনে তারা নিরাপদে ফিরে এসেছেন।
স্থানীয় সময় শুক্রবার (১৫ মার্চ) জুমার নামাজের সময় এই গোলাগুলি শুরু হয়। এক বন্দুকধারী জুম্মার আযানের পর স্থানীয় আল নুর মসজিদে হামলা চালায়। বন্দুকধারীর হামলার অন্তত ৬ জন নিহত হয়েছেন।
ক্রাইস্টচার্চ শহরের এই আল নুর মসজিদের পাশেই অনুশীলনে ছিলেন তামিম-মুশফিকরা। লিটন দাস ও নাঈম হাসান ছাড়া সবাই অনুশীলন শেষে মসজিদে নামাজ পড়তে যাচ্ছিলেন। মাঝপথে গোলাগুলির সংবাদে দ্রুত নিরাপদে ফিরে যান ক্রিকেটাররা।
জাতীয় দলের ডাটা অ্যানালিস্ট শ্রিনিবাস তার টুইটারে লিখেছেন, ‘মাত্রই এক বন্দুকধারীর হাত থেকে রক্ষা পেলাম। এখনো শ্বাস-প্রশ্বাস স্বাভাবিক হচ্ছে না। ভয় কাজ করছে সর্বত্র।’
দলের কন্ডিশনিং কোচ মারিও ভিল্লাভারায়ন বলেন, ‘আমি ঘটনার পরপরই ক্রিকেটারদের সঙ্গে কথা বলেছি। তারা কিছু দেখেনি তবে গুলির আওয়াজ শুনে হাগলি পার্ক দিয়ে মাঠে ফিরে গেছে। কোচিং স্টাফের সবাই টিম হোটেলেই ছিলেন। খেলোয়াড়রা গোলাগুলির শব্দ শুনেই দৌড়ে নিরাপদ স্থানে গিয়েছেন।’
নিউজিল্যান্ডের বিপক্ষে চলতি টেস্ট সিরিজের তৃতীয় ম্যাচ খেলতে বাংলাদেশ দল এখন অবস্থান করছে ক্রাইস্টচার্চে। শনিবার বাংলাদেশ সময় ভোরে হেগলি ওভালে স্বাগতকদের বিপক্ষে খেলতে নামার কথা রয়েছে টাইগারদের।
Related News
যুক্তরাষ্ট্রের হামলায় প্রাণ হারালেন ইরানের তিন পাইলট
Manual7 Ad Code আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রের হামলায় প্রাণ হারিয়েছেন ইরানের তিনজন পাইলট। তাদের নাম মোজতবাRead More
সৌদি আরবের বিভিন্ন অঞ্চলে রেড অ্যালার্ট, ভারী বৃষ্টির আশঙ্কা
Manual2 Ad Code আন্তর্জাতিক ডেস্ক: পবিত্র নগরী মক্কার পর সৌদি আরবের বিভিন্ন অঞ্চলে সর্বোচ্চ সতর্কতাRead More



Comments are Closed