কিডনি ফাউন্ডেশনের ফ্রি চিকিৎসা ও সেমিনার
বৈশাখী নিউজ ২৪ ডটকম: বিশ্ব কিডনি দিবসে সারা বিশ্বে কিডনি রোগের সচেতনতা বৃদ্ধির জন্য এই দিনটি পালন করা হয়। প্রতিবছরের মার্চ মাসের দ্বিতীয় সপ্তাহের বৃহস্পতিবার দিবসটি পালিত হয়। তারই ধারাবাহিকতায় কিডনী ফাউন্ডেশন সিলেট শাখার উদ্যোগে এক র্যালী বের করা হয়েছে। এবারের কিডনি দিবসের প্রতিপাদ্য হলো “সুস্থ কিডনি, সবার জন্য সর্বত্র”।
১৪ মার্চ সকাল ৯টায় র্যালীটি নগরীর উপশহর থেকে সোবহানীঘাট প্রদক্ষিণ করে পূণরায় উপশহরে কিডনি ফাউন্ডেশন সিলেট শাখায় শেষ হয়। পরে সকাল সাড়ে ১০টায় সিলেট সরকারি মহিলা কলেজের অটোরিয়ামে এক সেমিনার ও ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়। মেডিকেল ক্যাম্পে প্রায় ৩শ’ রোগীকে রক্তের ক্রিয়েটিনিন, প্রস্রাবের অ্যালবুমিন এবং ব্লাড সুগার পরীক্ষা করা হয়।
কিডনী ফাউন্ডেশনের ডিরেক্টর জোবায়ের আহমদ চৌধুরী সভাপতিত্বে ও প্রধান নির্বাহী ফরিদা নাসরিনের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সিলেট সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর হায়াতুল ইসলাম আকঞ্জি, বিশেষ অতিথির বক্তব্য রাখেন কিডনী ফাউন্ডেশনের সিলেট শাখার সেক্রেটারী কর্নেল (অব:) এম এ সালাম বীর প্রতিক, কিডনী ফাউন্ডেশন ট্রাষ্টি বোর্ডের সদস্য ড. মোস্তফা শাহজামান চৌধুরী, সিলেট সরকারি মহিলা কলেজের উপাধ্যক্ষ ফাহিমা জিন্নু রায়েন, কিডনী ফাউন্ডেশনের ট্রেজারার ডা. নাজমুস সাকিব, ডা. জাকির হোসেন।
সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ডা. সামিয়া ফেরদৌস, ডা. আজমল মো. তানভীর চৌধুরী, সিলেট কিডনী ফাউন্ডেশনের প্রশাসনিক কর্মকর্তা মো. মহিবুর রহমান রাসেল, ম্যানেজার মো. আতিকুর রহমান, রফিকুল ইসলাম, আব্দুল হান্নান, রেশমা বেগম, সুরাইয়া আক্তার জলি, সুহেনা বেগম, হুমায়ুন রশিদ, কামাল হোসেন প্রমুখ।
Related News
শনিবার সিলেটের যেসব এলাকায় থাকবে না বিদ্যুৎ
বৈশাখী নিউজ ডেস্ক: জরুরী সংস্কার ও গাছা-পালার শাখা-প্রশাখা কাটার জন্য শনিবার (৩১ অক্টোবর) সিলেটের গুরুত্বপূর্ণRead More
ওসমানী হাসপাতালে দুই সাংবাদিকদের ওপর হামলা, শনিবার ঐক্যবদ্ধ সমাবেশের ডাক
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পেশাগত দায়িত্ব পালনকালে দুইRead More



Comments are Closed