সৌদি যুবরাজের হঠাৎ মৃত্যু
আন্তর্জাতিক ডেস্ক: সৌদি রাজপরিবারের এক যুবরাজের আকস্মিক মৃত্যু হয়েছে। রিয়াদভিত্তিক সংবাদমাধ্যম ‘আরব নিউজ’ এ খবর প্রকাশ করেছে। খবরে বলা হয়, যুবরাজের নাম ফয়সাল বিন বান্দার বিন ফাহাদ বিন সাদ বিন আবদুল রহমান আল সৌদ।
সংবাদমাধ্যমটি জানায়, সৌদি রয়্যাল কোর্ট রাজপরিবারের এ সদস্যের মৃত্যুর কারণ রাজ পরিবারের পক্ষ থেকে জানানো হয়নি। তার দাফন গোপনে সম্পন্ন করা হয়েছে। দেশটির ক্রীড়াঙ্গনে এ যুবরাজ অনেক জনপ্রিয় ছিলেন বলেও প্রতিবেদনটিতে উল্লেখ করা হয়।
দাফন গোপনে সম্পন্ন করার বিষয়ে সংবাদমাধ্যমটি বলেছে, সৌদি রাজপরিবারে মৃত ব্যক্তিদের দাফনের বিষয়টি গোপনেই সম্পন্ন করা হয়।
গতকাল (মঙ্গলবার) যুবরাজ ফয়সাল বিন বান্দারের নামাজে জানাযা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। তবে কোথায় হয়েছে এ সম্পর্কে জানানো হয়নি।
Related News
সৌদিতে জ্বালানি স্থাপনা আরামকোর দফতরে হুথিদের ক্ষেপণাস্ত্র হামলা
আন্তর্জাতিক ডেস্ক: সৌদি আরবের গুরুত্বপূর্ণ জ্বালানি স্থাপনায় হামলার ঘটনা ঘিরে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছেRead More
সৌদির দাম্মাম বিমানবন্দর বন্ধ ঘোষণা
আন্তর্জাতিক ডেস্ক: সৌদি আরবের রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরের পর এবার দাম্মাম বিমানবন্দরের কার্যক্রমও বন্ধRead More



Comments are Closed