ডাকসুর পুনর্নির্বাচন দাবিতে ৫ শিক্ষার্থীর অনশন
বৈশাখী নিউজ ডেস্ক: ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচন বাতিল করে পুনঃনির্বাচনের দাবিতে আমরণ অনশন করছেন ৫ শিক্ষার্থী। তাদের মধ্যে ৪ জনই সদ্য ডাকসু নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছেন।
‘একটি ফেয়ার ইলেকশনের জন্য’ ব্যানার নিয়ে মঙ্গলবার (১২ মার্চ) রাত থেকে তারা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে এ অনশন শুরু করেন। বুধবার (১৩ মার্চ) সকালেও তাদের অনশন অব্যাহত রয়েছে।
অনশনকারী প্রার্থীরা হলেন- ডাকসু নির্বাচনে শহীদুল্লাহ হল সংসদের সাহিত্য সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতাকারী শোয়েব মাহমুদ, মুহসিন হল সংসদের সংস্কৃতি সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতাকারী মো. মাঈন উদ্দিন, জগন্নাথ হল সংসদের সদস্য পদে প্রতিদ্বন্দ্বিতাকারী অনিন্দ্য মন্ডল, কেন্দ্রীয় সংসদের ছাত্র পরিবহন পদে প্রতিদ্বন্দ্বিতাকারী তাওহীদ তানজীম।
অনশনকারীরা বলেন, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হিসেবে আমরা লজ্জিত, এমন একটা অনিয়ম ও কারচুপির নির্বাচনের জন্য। আমরা চেয়েছিলাম, হলে কেন্দ্র না হয়ে একাডেমিক ভবনে হবে। কর্তৃপক্ষ আমাদের কথা না রেখে হলেই সুষ্ঠু নির্বাচনের আশ্বাস দিলেন। কিন্তু তারা সেটা করেননি।
তারা বলেন, আমরা চাই, ভোটের ফলাফল বাতিল করতে হবে। পুনঃতফসিল দিয়ে সুষ্ঠু নির্বাচন করতে হবে। ভিসিসহ এই কারচুপির নির্বাচনে জড়িতদের দায় স্বীকার করে পদত্যাগ করতে হবে।
বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আমাদের আশ্বাস না দেওয়া পর্যন্ত আমাদের আমরণ অনশন চলবে বলেও জানান তিনি।
এদিকে ডাকসু পুনর্নির্বাচন ও নির্বাচন সংশ্লিষ্ট সব কর্মকর্তা এবং ভিসির পদত্যাগের দাবি জানিয়েছে প্রগতিশীল ছাত্রজোটসহ ডাকসু নির্বাচনে অংশ নেওয়া পাঁচটি প্যানেল। দাবি মেনে নিয়ে নির্বাচনের পুনঃতফসিল ঘোষণার জন্য তিন দিনের আল্টিমেটাম দিয়েছেন প্রগতিশীল ছাত্রজোট প্যানেলের ভিপি পদে প্রতিদ্বন্দ্বিতাকারী লিটন নন্দী।
Related News
কলেজে দ্বিতীয় ধাপে ভর্তি নিয়ে জরুরি নির্দেশনা
বৈশাখী নিউজ ডেস্ক : ২০২৬-২৭ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে দ্বিতীয় ধাপে ভর্তির জন্য অনলাইনে নিশ্চায়ন করাRead More
এসএসসিতে দুই বিষয়ে ফেল করলে ১৫ দিনের মধ্যে আবার পরীক্ষা
বৈশাখী নিউজ ডেস্ক: এসএসসি পরীক্ষায় দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের ১৫ দিনের মধ্যে আবার পরীক্ষা নেওয়াRead More



Comments are Closed