Main Menu

পাকিস্তান মুখী ৩ নদীর পানি বন্ধ করলো ভারত

আন্তর্জাতিক ডেস্ক: ভারতের পূর্বাঞ্চলীয় এলাকায় ভারত থেকে পাকিস্তানের দিকে প্রবাহিত তিনটি আন্তর্জাতিক নদীর গতি বন্ধ করে দিয়েছে ভারত। ভারত নিয়ন্ত্রিত জম্মু-কাশ্মীরের পুলওয়ামায় বোমা হামলার পর পাকিস্তান-ভারতের মধ্যে নতুন করে উত্তেজনা দেখা দেয়ার পর এমন পদক্ষেপ নিলো ভারত।

সোমবার (১১ মার্চ) ভারত এ পদক্ষেপ নেয়। খবর: এক্সপ্রেস ট্রিবিউনের।

রবিবার (১০ মার্চ) ভারতের কেন্দ্রীয় মন্ত্রী অর্জুন মেঘওয়াল রাজস্থানে ঘোষণা করেছেন, নয়াদিল্লি তিনটি নদীর .৫৩ মিলিয়ন একর ফুট পানি বন্ধ করেছে যা পাকিস্তানের দিকে প্রবাহিত ছিল।

তিনি বলেন, এ বন্ধ করা পানি রাজস্থান বা পাঞ্জাবের প্রয়োজন। পানি পান করার কাজে অথবা ইরিগেশনের জন্য ব্যবহার হবে।

১৪ ফেব্রুয়ারি পুলওয়ামায় আত্মঘাতী হামলার পর আরেকজন ভারতীয় মন্ত্রী নিতিন গাদকারী একই কথা ঘোষণা করেছিলেন।

গত ১৪ ফেব্রুয়ারি ভারত নিয়ন্ত্রিত জম্মু-কাশ্মীরের পুলওয়ামায় দেশটির আধাসামরিক বাহিনীর গাড়িবহরে হামলায় অন্তত ৪৯ আধাসামরিক জওয়ান নিহত হন। ভারত এ হামলার পেছনে পাকিস্তানের মদদ রয়েছে বলে দাবি করে আসছে। এ নিয়ে দু’দেশের মধ্যে যুদ্ধাবস্থা বিরাজ করছিল।

এই হামলার জেরে কাশ্মীরের নিয়ন্ত্রণরেখা পেরিয়ে পাকিস্তানের বালাকোটে বিমান হামলা চালায় ভারতীয় বাহিনী। পাকিস্তানের অভ্যন্তরে ভারতীয় দুটি বিমান ঢুকে পড়লে পাকিস্তান তা ভূপাতিত করে ভারতীয় পাইলটকে আটক করে পাকিস্তান। তিনদিন আটক রাখার পর গত শুক্রবার তাকে ফেরত দেয়া হয়।

Share





Related News

Comments are Closed