Main Menu

সিলেটে রোমানিয়া কোম্পানির এসআর নিখোঁজ

বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে শহীদুল ইসলাম (২৪) নামে বেঙ্গল গ্রুপের রোমানিয়া কোম্পানির একজন এসআর নিখোঁজ রয়েছেন।

তিনি সিলেট নগরীর পশ্চিম পীর মহল্লার ১৪১/৪ নং বাসার বাসিন্দা।

পরিবারিক সূত্রে জানা যায়, গত ৯ মার্চ সকালে বাড়ি থেকে কর্মস্থলের উদ্দেশ্যে বের হয়ে আর ফিরে আসেনি শহীদুল। তার ব্যবহৃত মোবাইল ফোন ০১৭৬৭ ৫১৮৭৭৮ নাম্বারে যোগাযোগ করার চেষ্টা করলে তাও বন্ধ পাওয়া যায়।

এ ব্যাপারে শহীদুলের মা রিনা আক্তার ১০ মার্চ এয়ারপোর্ট থানায় ৩৫৮ নং সাধারণ ডায়েরী করেছেন।

কেউ তার সন্ধান পেলে ০১৭৯২ ৫১৫৪০১ নাম্বারে যোগাযোগ করার জন্য অনুরোধ জানানো হয়েছে।

Share





Related News

Comments are Closed