এমসি কলেজে ছাত্রলীগের সংঘর্ষে আহত ৩
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেট এমসি কলেজ ক্যাম্পাসে ছাত্রলীগের দুই গ্রুপের সংষর্ষে তিন ছাত্রলীগ কর্মী আহত হয়েছে। আহতরা হলেন- কলেজের ইসলামের ইতিহাস বিভাগের ছাত্র জাহাঙ্গির আলম (২৪), ডিগ্রী তৃতীয় বর্ষের জাবের আহমদ (২৩) ও ডিগ্রী দ্বিতীয় বর্ষের আলমগীর (২২)। তারা তিনজনই এমসি কলেজ ছাত্রলীগের হোসাইন আহমদের অনুসারী।
শনিবার দুপুরে এমসি কলেজ ছাত্রলীগের হোসাইন আহমদের অনুসারী ও সরকারি কলেজ ছাত্রলীগের নেতা নাজমুল অনুসারীদের মধ্যে এ ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আহত তিনজনকেই ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে বলে দলীয় সূত্র জানিয়েছে।
স্থানীয় সূত্র জানায়, কলেজের জারুলতলায় জাবেরের সাথে নাজমুল অনুসারী এক ছাত্রলীগ কর্মীর কথাকাটাকাটি হয়। এতে নাজমুল অনুসারী এমসি কলেজের মাস্টার্সের শিক্ষার্থী শাহ রনি, রবিউল ও সরকারি কলেজ ছাত্রলীগের শাহান মাহদী রাওয়ানসহ কর্মীরা এমসি কলেজ ক্যাম্পাসে রামদা, রড, জিআর পাইপ, হকিস্টিক নিয়ে ধাওয়া করে।
অন্যদিকে হোসাইন অনুসারী এমসি কলেজের ছাত্রলীগের নেতাকর্মীরা কলেজ ছাত্রাবাস থেকে ক্যাম্পাসে এসে অবস্থান নেয়। এসময় তাদের দুপক্ষের মধ্যে ইট-পাটকেল নিক্ষেপেরও ঘটনা ঘটে। এতে এমসি কলেজের তিন ছাত্রলীগ কর্মী আহত হন। পরে শাহপরাণ থানা পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
এ বিষয়ে মহানগর পুলিশের শাহপরাণ (রহ.) থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আখতার হোসেন বলেন, ‘সংঘর্ষের খবর পেয়েই পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে।’
প্রসঙ্গত, সর্বশেষ গত ১৮ ফেব্রুয়ারি আধিপত্য নিয়ে এ দুটি গ্রুপ কলেজে সংঘর্ষে জড়ায়।
Related News
গোলাপগঞ্জে ঐতিহ্যবাহী নৌকা বাইচে চ্যাম্পিয়ন ‘হাকালুকির বাঘ’
Manual2 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোলাপগঞ্জে বৃহত্তর চন্দরপুর সিএনজি ৭০৭ শাখা ও যুবসমাজেরRead More
জকিগঞ্জে অন্তঃসত্ত্বা মা ও মেয়ের ঝুলন্ত মরদেহ উদ্ধার
Manual3 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের জকিগঞ্জে মা ও ৪ বছরের মেয়ের ঝুলন্ত মরদেহRead More



Comments are Closed