নারী দিবসে সীমান্তিকের আলোচনা সভা
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেট উইমেন্স চেম্বার অব কর্মাসের সভাপতি স্বর্ণলতা রায় বলেছেন, নারী উন্নয়নে ও নারীদের মানব সম্পদে তৈরী করতে সীমান্তিকের কার্যক্রম অত্যন্ত প্রশংসনীয়। নারীরা বর্তামনে সর্বক্ষেত্রে ও সকল কাজে অংশীদার। সমাজের কোন দিকে পিছিয়ে নেই তারা। তাদেরকে বাদ দিয়ে দেশ ও জাতির কোন উন্নয়ন সম্ভব নয়। তিনি নারী দিবসে সর্বমহলকে নারী ক্ষমতায়নে এগিয়ে আসার আহবান জানান।
৯ মার্চ শনিবার সকালে আন্তর্জাতিক নারী দিবস উদযাপন উপলক্ষে ডেভেলপিং মিডওয়াইফ প্রজেক্ট, সীমান্তিকের উদ্যোগে নগরীর মাছমপুরস্থ সীমান্তিক কমপ্লেক্স আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন।
সীমান্তিকের ভাইস চেয়ারপার্সন ও সিলেট জেলা পরিষদের সদস্য- সাজনা সুলতানা চৌধুরীর সভাপতিত্বে ও ডেভেলপিং মিডওয়াইফ প্রজেক্ট সিলেটের ইন্সট্রাক্টর চাদমনি’র সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজের ডেপুটি নাসিং সুপারিনডেন্ট রেনোয়ারা আক্তার। আমন্ত্রিত অতিথির বক্তব্য রাখেন সীমান্তিকের উপ-নির্বাহী পরিচালক কাজী হুমায়ুন কবীর, শিক্ষা পরিচালক আব্দুর রউফ তফাদার, সীমান্তিক ম্যাটস্ এর প্রিন্সিপাল ডাঃ তামান্না খান। স্বাগত বক্তব্য রাখেন ডেভেলপিং মিডওয়াইফ প্রজেক্ট সিলেটের প্রজেক্ট ম্যানেজার মরিয়ম জাহান সোনালী।
এছাড়াও অনুষ্ঠানে প্রকল্পের সকল শিক্ষক, শিক্ষার্থীবৃন্দ ও সকল পর্যায়ের কর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, দেশ এগিয়ে যাচ্ছে। দেশ এগিয়ে যাওয়ার সাথে নারীরা এগিয়ে যাচ্ছে। প্রধানমন্ত্রী, স্পীকার সহ দেশের গুরুত্বপূর্ণ দায়িত্বে নারীরা রয়েছেন। তাদেরকে অনুসরণ করে নারীদেরকে এগিয়ে যাওয়ার আহবান জানান।
Related News
সিলেট মহানগর বিএনপির দোয়া মাহফিল
Manual4 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: সাবেক অর্থ ও পরিকল্পনামন্ত্রী এবং বিএনপি স্থায়ী কমিটির সাবেকRead More
সিলেট কালেক্টরেট মার্কেটের দুই দোকান নিয়ে হাইকোর্টের নিষেধাজ্ঞা
Manual6 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট কালেক্টরেট জামে মসজিদ ট্রাস্টের নিয়ন্ত্রণাধীন কালেক্টরেট জামে মসজিদRead More



Comments are Closed