Main Menu

খুলনায় ‘বন্দুকযুদ্ধে’ একজন নিহত

Manual5 Ad Code

বৈশাখী নিউজ ডেস্ক: খুলনায় গ্রেপ্তারের পর পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে একজন নিহত হয়েছে। নিহত ব্যক্তি ১০ মামলার আসামি বলে জানায় পুলিশ।

শুক্রবার গভীর রাতে নগরীর কৃষি কলেজের পেছনে বড় মাঠ এলাকায় গোলাগুলির ওই ঘটনা ঘটে।

নিহত মিরাজুল ইসলাম মিরাজ ফুলবাড়িগেট জাব্দিপুর এলাকার মুজিবর রহমানের ছেলে।

Manual2 Ad Code

দৌলতপুর থানার ওসি কাজী মোস্তাক আহমেদ জানান, চুরি, ডাকাতি ও মাদকসহ দশ মামলা আসামি মিরাজকে গ্রেপ্তারের পর তাকে নিয়ে পুলিশ চুরির মালামাল উদ্ধারে যায়। এ সময় মিরাজের সহযোগীরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছুড়লে আত্মরক্ষার্থে পুলিশও পাল্টা করে। এ পর্যায়ে মিরাজ গুলিবিদ্ধ হয়ে মারা যায়।

Manual3 Ad Code

এছাড়া ঘটনাস্থল থেকে দুই রাউন্ড গুলি, দুইটি রামদা, একটি ছুরি, চুরি করা বিভিন্ন মালামাল ও ৫০টি ইয়াবা উদ্ধারের কথা জানিয়েছেন ওসি।

Manual8 Ad Code

Share





Related News

Comments are Closed

Manual1 Ad Code
Manual6 Ad Code