Main Menu

জাপানে বাংলাদেশি নারী খুন, স্বামী আটক

Manual3 Ad Code

বৈশাখী নিউজ ডেস্ক: জাপানে নিজের ঘরে এক প্রবাসী বাংলাদেশি নারী খুন হয়েছেন। এ ঘটনায় জড়িত সন্দেহে তার স্বামীকে আটক করেছে পুলিশ।

শনিবার শামীমার এক ভাই পুলিশের কাছে অভিযোগ করেন যে ওই দম্পতিকে তারা খুঁজে পাচ্ছেন না। এরপর পুলিশ তাদের খোঁজে মাঠে নামলে শাহাদাতকে টোকিওর এক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় উদ্ধার করে।

Manual3 Ad Code

টোকিওর উপকণ্ঠে সায়তামা প্রদেশের মাসুশিগে শহরের এক বাসায় দীর্ঘদিন ধরে থাকতেন বাংলাদেশি দম্পতি শামীমা আক্তার (৪০) ও তার স্বামী বি এম শাহাদাত হোসেন (৫১)।

Manual1 Ad Code

পুলিশ সাংবাদিকদের জানায়, শাহাদাত সোমবার তার স্ত্রীকে ধারালো ছুরি দিয়ে আঘাত করে হত্যার পর নিজে ট্রেনের নিচে পড়ে আত্মহত্যার চেষ্টা করলে নিরাপত্তাকর্মীরা উদ্ধার করে তকে হাসপাতালে পাঠায়।

Manual4 Ad Code

শুক্রবার (৮ মার্চ) সন্ধ্যায় পুলিশ সায়তামার ওই বাসা থেকে শামীমার লাশ উদ্ধার করে।

শাহাদাত তার স্ত্রীকে খুন করার কথা স্বীকার করেছেন বলেও জানিয়েছে পুলিশ।

Manual7 Ad Code

স্থানীয় বাংলাদেশিরা বলেন, শামীমা টোকিওর ন্যাশনাল সেন্টার ফর গ্লোবাল হেলথ এন্ড মেডিসিন হাসপাতালে এপিডোমলজি বিভাগের প্রধান ছিলেন।

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে জনসংখ্যা বিজ্ঞান বিভাগের সাবেক এই ছাত্রী একই প্রতিষ্ঠান থেকেই পিএইচডি ডিগ্রি নিয়ে ২০১১ সালে জাপানের এই প্রতিষ্ঠানে গবেষণা শুরু করেন। অন্যদিকে শাহাদাত ছিলেন বেকার।

Share





Related News

Comments are Closed

Manual1 Ad Code
Manual3 Ad Code