জাবিতে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ
অহনা তাসনুভা: জাবি শাখা ছাত্রলীগ বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল শাখা ছাত্রলীগের সভাপতি জুয়েলা রানার নেতৃত্বে দুই শতাধিক নেতাকর্মী বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে ৭ মার্চের ঐতিহাসিক ভাষণকে স্মরণ করেন।
এসময় বিনম্র শ্রদ্ধাজ্ঞাপনের পর দীর্ঘ নয় মাসের স্বাধীনতা যুদ্ধে নিহত সকল শহীদদের স্মরণে ১ মিনিট নিরবতা পালন করা হয়।
পরবর্তীতে সমাবেশে শাখা ছাত্রলীগের সভাপতি মো. জুয়েল রানা বলেন, ১৯৭১ সালের এই দিনেই জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বাধীনতার ডাক দিয়েছিলেন। ৭ মার্চের ভাষণ বাঙালি জাতির একটি গৌরবোজ্জ্বল অধ্যায়। যে ভাষণ এদেশের মানুষ কে উদ্বুদ্ধ করেছিল স্বাধীনতাযুদ্ধে ঝাপিয়ে পড়তে। স্বাধীন বাংলাদেশের ইতিহাসে বঙ্গবন্ধু ও তার ৭ মার্চের ভাষণ চির অমর হয়ে থাকবে। এদেশের মানুষের স্মৃতিতে অম্লান হয়ে থাকবেন তিনি সবসময়।
এছাড়া ৭ মার্চ এর ভাষণ উপলক্ষে বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের দিনব্যাপী কর্মসূচির মধ্যে বঙ্গবন্ধুকে স্মরণে সেদিন সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনারের পাদদেশে বঙ্গবন্ধুর জীবন ও কর্মের ওপর ডকুমেন্টারি প্রদর্শন এবং সম্পর্কিত আলোচনা করা হয়।
উক্ত আলোচনায় আরও উপস্থিত ছিলেন, প্রক্টর আ.স.ম ফিরোজ উল-হাসান, আইন অনুষদের ডিন অধ্যাপক বশির অহমেদ, সহকারী প্রক্টর মহিবুর রউফ শৈবাল এবং শাখা ছাত্রলীগের সভাপতি জুয়েল রানা।
Related News
শাহজালাল বিমানবন্দরে দুর্ঘটনায় বিমানবাহিনীর ৩ সদস্য নিহত
Manual1 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের থার্ড টার্মিনালে পিকআপ দুর্ঘটনায় বিমানবাহিনীরRead More
মোটরসাইকেলে ঘুরতে গিয়ে প্রাণ গেল তিন বন্ধুর
Manual3 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: ফরিদপুরের ভাঙ্গায় অজ্ঞাত গাড়ির চাপায় মোটরসাইকেল আরোহী তিন বন্ধুRead More



Comments are Closed