Main Menu

পুকুরে বিদ্যুৎপৃষ্ঠ হয়ে জেলে নিহত

Manual7 Ad Code

সুনামগঞ্জ প্রতিনিধি: সুনামগঞ্জে পুকুরের ভেতর খুঁটিতে লাগানো বিদ্যুৎ সঞ্চালন লাইনের তারের সাথে বিদ্যুৎপৃষ্ঠ হয়ে লিটন মিয়া (২৮) নামের এক জেলে নিহত হয়েছেন।

নিহত লিটন সদর উপজেলার জাহাঙ্গীর নগর ইউনিয়নের ইসলামপুর গ্রামের সিদ্দিক মিয়ার ছেলে।

Manual7 Ad Code

বৃহস্পতিবার সন্ধ্যায় সদর উপজেলার ইসলামপুর নারায়ণতলা কুমিল্লা হাটিতে ব্যক্তি মালিকানাধীন পুকুরে মাছধরা কালে এ ঘটনাটি ঘটেছে।

Manual3 Ad Code

নিহতের পরিবার জানায়, সদর উপজেলার ইসলামপুর নারায়ণতলা কুমিল্লা হাটির মখলিছ মিয়ার পুকুরে বৃহস্পতিবার সন্ধ্যায় অন্যান্য জেলেদের সাথে মাছ ধরতে পুকুরে নামেন লিটন। ওই সময় জাল দিয়ে মাছ ধরতে গিয়ে পুকুরের ভেতর ছোট ছোট খুঁটিতে লাগানো বিদ্যুৎ সঞ্চালন লাইনের তারে লিটনের হাত লাগলে তিনি পুকুরের ভেতরই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তাৎক্ষণিক মৃত্যুর কোলে ঢলে পড়েন।

Manual6 Ad Code

সুনামগঞ্জ সদর মডেল থানার ওসি মো. শহীদুল্লাহ ওই জেলের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, এ ব্যাপারে নিহতের পরিবারের পক্ষ থেকে বৃহস্পতিবার রাতেই থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।

Share





Related News

Comments are Closed

Manual1 Ad Code
Manual8 Ad Code