Main Menu

বুড়িগঙ্গায় নৌকা ডুবে নিখোঁজ ৬

Manual4 Ad Code

বৈশাখী নিউজ ডেস্ক: বুড়িগঙ্গার সদরঘাটে একটি লঞ্চের ধাক্কায় নৌকা ডুবে একই পরিবারের ৬ জন এখন নিখোঁজ রয়েছেন। এ ছাড়া লঞ্চের পাখার আঘাতে ওই পরিবারের আরেক সদস্যের দুই পা বিচ্ছিন্ন হয়ে গেছে। তাঁকে পঙ্গু হাসপাতালে পাঠানো হয়েছে। দুই পা বিচ্ছিন্ন হওয়া ওই ব্যক্তির নাম শাহজালাল মিয়া (৩৫)।

বৃহস্পতিবার (৭ মার্চ) রাত ১০টার দিকে এ ঘটনা ঘটে। নৌকা থেকে পড়ে যাওয়া শাহজালালকে উদ্ধার করা সম্ভব হলেও নিখোঁজ রয়েছেন তার পরিবারের অপর ছয়জন।

শুক্রবার (৮ মার্চ) সকাল ১০টায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত এখনও কাউকে উদ্ধারের খবর পাওয়া যায়নি বলে জানিয়েছেন ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের দায়িত্বরত কর্মকর্তা মো. এরশাদ হোসেন।

Manual3 Ad Code

তিনি বলেন, নিখোঁজদের উদ্ধারে ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের তিনটি ইউনিট ঘটনাস্থলে কাজ করে যাচ্ছে। এখনও কাউকে উদ্ধার করতে পারেনি।

Manual5 Ad Code

নিখোঁজরা সবাই একই পরিবারের। তারা হলেন-শাহজালালের স্ত্রী শাহিদা বেগম (৩২), মেয়ে মিম (৮), মেয়ে মাহী (৬)। শাহজালালের স্ত্রী ও দুই কন্যাই নিখোঁজ আছে। পরিবারের নিখোঁজ অন্য সদস্যরা হলেন শাহজালালের ভাগনি জামশেদা বেগম (২০), ভাগ্নিজামাই দেলোয়ার হোসেন (২৮) ও তাঁদের তিন মাসের মেয়ে স্নেহা।

Manual1 Ad Code

Share





Related News

Comments are Closed

Manual1 Ad Code
Manual2 Ad Code