Main Menu

চলে গেলেন বিরল রোগাক্রান্ত দাদন মিয়া

বিশ্বনাথ প্রতিনিধি : বিরল রোগে আক্রান্ত সিলেটের বিশ্বনাথের পঞ্চাশোর্ধ্ব দাদন মিয়া আর নেই। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহে রাজেউন। মঙ্গলবার সকাল ১০টায় উপজেলা সদরের রাজনগরের বাড়িতে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

মৃত্যুকালে তিনি স্ত্রী, তিন ছেলে ও দুই মেয়ে রেখে গেছেন। ওইদিনই বাদ আসর জানাজা নামাজ শেষে স্থানীয় কবরস্থানে তাকে দাফন করা হয়েছে।

১৬ বছর বয়স থেকে শরীরে ছোটবড় অসংখ্য গোটা নিয়ে করছেন দুঃসহ মানবেতর জীবনযাপন করে আসছিলেন দাদন মিয়া। বছরচারেক পূর্বে ডান হাত ও পা কিছুটা অবশ হয়ে আসায় চলাফেরা করতেও বেগ পেতে হচ্ছিল তাকে। সহায় সম্বলহীন থাকায় ঠিকমত চিকিৎসাও করাতে পারছিলেন না। একসময় আইসক্রীম বিক্রি করে জীবন-যাপন করতেন দাদন মিয়া। তাকে নিয়ে গত রবিবার কয়েকটি গণমাধ্যম সচিত্র প্রতিবেদন প্রকাশ করে। এর একদিন পরই তিনি পাড়ি জমালেন ওপারে।

Share





Related News

Comments are Closed