জাফলংয়ে ২১ শ্যালো মেশিন ধ্বংস
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেটের গোয়াইনঘাট উপজেলার জাফলংয়ে অবৈধভাবে পাথর উত্তোলন বন্ধ করতে অভিযান পরিচালনা করেছে টাস্কফোর্স। এসময় অবৈধভাবে পাথর উত্তোলনের কয়েকটি গর্ত থেকে সেচ কাজে ব্যবহৃত ২১টি শ্যালো মেশিনে অগ্নি সংযোগ ও হ্যামার দিয়ে ভাঙচুর করে তা ধ্বংস করা হয়।
মঙ্গলবার (৫ মার্চ) বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত গোয়াইনঘাট উপজেলা নির্বাহী অফিসার বিশ্বজিত কুমার পাল এর নেতৃত্বে জাফলংয়ের মন্দিরের জুম ও নয়াবস্তি এলাকায় অভিযান চালানো হয়।
এসময় গোয়াইনঘাট থানার ওসি মো. আব্দুল জলিল, সংগ্রাম বিওপির ক্যাম্প কমান্ডার জাহাঙ্গীর আলম, থানার সেকেন্ড অফিসার (এসআই) জুনেদ আহমেদ, উপজেলা নিরাপদ খাদ্য পরিদর্শক রমজান আলীসহ পুলিশ ও বিজিবির সদস্যরা অভিযানে অংশ নেন।
এ ব্যাপারে ইউএনও বিশ্বজিত কুমার পাল বলেন, পান-সুপারির বাগান ধ্বংস করে অবৈধ পন্থায় পাথর উত্তোলন বন্ধ করতে আজকের এ অভিযান পরিচালনা করা হয়েছে। অবৈধ পাথর উত্তোলন বন্ধে প্রশাসনের ধারাবাহিক অভিযান অব্যাহত থাকবে।
Related News
কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচা নিয়ে টর্চ জ্বালিয়ে দুই গ্রামের সংঘর্ষ, আহত অন্তত ৪০
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচার দেনাপাওনা নিয়ে টর্চলাইট জ্বালিয়ে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যেRead More
বিশ্বনাথে স্ত্রীর মামলায় স্বামী গ্রেফতার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বিশ্বনাথে স্ত্রীর দায়ের করা মামলায় কছির আলী (৩৮) নামে এক ব্যক্তিকেRead More



Comments are Closed