বিএসএমএমইউতে নেওয়া হবে খালেদা জিয়াকে
বৈশাখী নিউজ ডেস্ক: শারীরিক পরীক্ষা-নিরীক্ষার জন্য শিগগিরই খালেদা জিয়াকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় নেওয়া হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল।
মঙ্গলবার (৫ মার্চ) দুপুরে স্বরাষ্ট্রমন্ত্রীর কার্যালয়ে যান মির্জা ফখরুল ইসলামের নেতৃত্বে বিএনপির ৬ সদস্যের একটি প্রতিনিধি দল। সেখানে তারা স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক করেন। বৈঠক শেষে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, আমরা চেয়ারপারসন খালেদা জিয়ার সুচিকিৎসার ব্যবস্থার কথা স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে জানিয়েছি। স্বরাষ্ট্রমন্ত্রী আমাদের আশ্বাস দিয়েছেন, খালেদা জিয়ার সর্বোচ্চ সুচিকিৎসার ব্যবস্থার। আমি বিশ্বাস করি স্বরাষ্ট্রমন্ত্রী তার কথা রাখবেন।
বৈঠকের পর স্বরাষ্ট্রমন্ত্রী সাংবাদিকদের বলেন, বেগম জিয়াকে সুচিকিৎসার জন্য শিগগিরই বঙ্গবন্ধু মেডিকেলে পাঠানো হবে। তার চিকিৎসায় মেডিকেল বোর্ড গঠন করা হবে। বোর্ডের পরামর্শ অনুয়ায়ী খালেদা জিয়ার চিকিৎসার ব্যবস্থা নেওয়া হবে।
আসাদুজ্জামান খাঁন কামাল বলেন, আদালতের নির্দেশনা অনুযায়ী খালেদা জিয়ার চিকিৎসায় একটি বোর্ড গঠন করা হয়েছে। সেই বোর্ডের পরামর্শ অনুযায়ীই তার চিকিৎসা চলছে। যেহেতু এটা আদালতের নির্দেশ, তাই বোর্ড যেমন বলছে তেমনভাবেই সব চলছে।
বিএনপি নেতারা বৈঠকে কী বলেছেন জানতে চাইলে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, তারা খালেদা জিয়ার উন্নত চিকিৎসার জন্য ইউনাইটেড হাসপাতালে নিতে চেয়েছেন। কিন্তু যেহেতু আদালতের নির্দেশ আছে তাই বোর্ড যা সিদ্ধান্ত নেবে তাই হবে। তিনি বলেন, ‘আইজি প্রিজনকে বলে দিচ্ছি, বোর্ডের কথা অনুযায়ীই যেন তাকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে পাঠানো হয়।’
একজন নারী চিকিৎসক একদিন পর পর খালেদা জিয়াকে দেখতে যান জানিয়ে মন্ত্রী বলেন, ‘এখন তার যে সমস্ত পরীক্ষা নিরীক্ষার কথা বলা হয়েছে সেগুলোর জন্য শিগগরিই তাকে বিএসএমএমইউতে নেওয়া হবে। বোর্ডের নির্দেশনা ছিল যে তার কিছু পরীক্ষা করাতে হবে। সেগুলো হয়তো কারাগারের ভেতরে করা সম্ভব হবে না। সেজন্য তাকে হাসপাতালে নেওয়া হবে। তার যেন সুচিকিৎসা হয় সে ব্যবস্থা নেওয়া হবে।’
Related News
আসিফের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ, তদন্তে দুদক
বৈশাখী নিউজ ডেস্ক: অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালনকালে নিয়োগ, বদলি ও পদায়নে কোটি কোটিRead More
সারাদেশে কিডনি রোগীদের জন্য বড় সুখবর
বৈশাখী নিউজ ডেস্ক: দ্রুততম সময়ের মধ্যেই সারাদেশের সব জেলা-উপজেলা পর্যায়ে কিডনি রোগীদের জন্য ডায়ালাইসিস সেবাRead More



Comments are Closed