মৌলভীবাজারে পাঁচ প্রতিষ্ঠানকে জরিমানা
বৈশাখী নিউজ ২৪ ডটকম: মৌলভীবাজার পৌর শহরের শাহ মোস্তফা রোড, আহম্মদ ভিলা, বেরিরপাড় ও শ্রীমঙ্গল রোডে অভিযান চালিয়ে ৫টি প্রতিষ্ঠানকে জরিমানা করেছে ভোক্তা অধিদপ্তর। মঙ্গলবার (৫ মার্চ) বিকেলে এ অভিযান পরিচালনা করা হয়।
এ সময় শাহ মোস্তফা রোডে দি পপুলার সিটিস্ক্যান অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারকে ৫ হাজার, মাহি ফার্মেসীকে ৫০০, আহম্মদ ভিলার জুই বিউটি পার্লারকে ৫০০, বেরিরপাড়ে অবস্থিত সিটি ডায়াগনস্টিক অ্যান্ড কনসালটেশন সেন্টারকে ৫ হাজার, শ্রীমঙ্গল রোডের বেঙ্গল হাইওয়ে চাইনিজ রেস্টুরেন্টকে ১০ হাজার টাকা জরিমানা আরোপসহ তা আদায় করা হয়।
অভিযানকালে মূল্য তালিকা না রাখা, রোগ নির্ণয়ে পরীক্ষার রিএজেন্টের সংরক্ষণ ফ্রিজে মাংস রাখা, মেয়াদ উত্তীর্ণ কেমিক্যাল দিয়ে পরীক্ষা করা, রোগীদের কাছ থেকে পরীক্ষাবাবদ অতিরিক্ত অর্থ আদায় করা, বিউটি পার্লারে মেয়াদ উত্তীর্ণ প্রসাধনী ব্যবহার করা, একই ফ্রিজে রান্না করা ও কাঁচা খাদ্য রাখা, নোংরা পরিবেশে খাদ্য তৈরি করাসহ বিভিন্ন অপরাধে এসব জরিমানা করা হয়।
ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর মৌলভীবাজারের সহকারী পরিচালক মো. আল-আমিন এর নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। এ সময় তাকে সহযোগিতা করে মৌলভীবাজার মডেল থানা পুলিশ।
Related News
কমলগঞ্জে বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ৫৫তম শাহাদাতবার্ষিকী পালিত
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জে যথাযোগ্য মর্যাদায় বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী হামিদুর রহমানের ৫৫তম শাহাদাৎ বার্ষিকীRead More
কমলগঞ্জে বীর মুক্তিযোদ্ধা সুশীল রঞ্জন পালের রাষ্টিয় মর্যাদায় সৎকার
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার শমশেরনগর ইউনিয়নের ঘোষপুর নিবাসী বীর মুক্তিযোদ্ধা ও অবসরপ্রাপ্ত স্বাস্থ্যRead More



Comments are Closed