Main Menu

শাবিতে ওমেন ক্রিকেট টুর্নামেন্ট-১৯ শুরু

শাবি প্রতিনিধি : শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবি) শুরু হয়েছে ‘ওমেন ক্রিকেট টুর্নামেন্ট ২০১৯।’

রবিবার বিকেলে শাবির খেলাধুলা বিষয়ক অন্যতম সংগঠন স্পোর্টস সাস্টের আয়োজনে ২য় বারের মত শাবি ক্যাম্পাসের হ্যান্ডবল মাঠে এই টুর্নামেন্ট শুরু হয়েছে।

এর আগে রবিবার দুপুরে ওমেন ক্রিকেট-১৯ এর শুভ উদ্বোধন করেন শাবি প্রক্টর অধ্যাপক জহির উদ্দিন আহমদ।

এসময় উপস্থিত ছিলেন বাংলা বিভাগের অধ্যাপক ফারজানা সিদ্দিকা রনি, শাবির সহকারী প্রক্টর মোহাম্মদ সামিউল ইসলাম, সমুদ্র বিজ্ঞান বিভাগের প্রভাষক আহসানুল ইসলাম এবং সমাজবিজ্ঞান বিভাগের প্রভাষক মনিরুজ্জামান সোহাগ ও আশিস কুমার বণিক।

এছাড়া উপস্থিত ছিলেন, ওমেন ক্রিকেট টুর্নামেন্টের আহবায়ক সাদনান মনির অন্ত, সংগঠনের সভাপতি নাহিদুল ইসলাম নাইম, সাধারণ সম্পাদক তৌফিক আল রশিদ এবং সংগঠনের সকল সদস্যবৃন্দ।

স্পোর্টস সাস্টের আয়োজনে শাবি ক্যাম্পাসে ২য় বাবের মত অনুষ্ঠিত ওমেন ক্রিকেট টুর্নামেন্টে এবার মোট ১৬টি নারী দলে অংশগ্রহণ করেছে। এবারের টুর্নামেন্টের ফাইনাল খেলা আগামী ১১মার্চ শাবির হ্যান্ডবল মাঠে অনুষ্ঠিত হবে।

বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে নারীদের নিয়ে ক্রিকেট টুর্নামেন্ট আয়োজনের ব্যাপারে টুর্ণামেন্টের আহবায়ক সাদনান মনির অন্ত বলেন, ‘পুরুষের পাশাপাশি নারীরা বিভিন্ন খাতে অবদান রাখছে এবং এগিয়ে যাচ্ছে। খেলাধুলায় তাদের এই এগিয়ে যাওয়ার ধারা অব্যাহত রাখতে আমাদের এই সামান্য আয়োজন।’

Share





Related News

Comments are Closed