Main Menu

বিশ্বনাথে ভাইস চেয়ারম্যান পদে প্রতীক পেলেন যারা

Manual8 Ad Code

বিশ্বনাথ প্রতিনিধি : আসন্ন ৫ম উপজেলা নির্বাচনে বিশ্বনাথ উপজেলায় ৪জন চেয়ারম্যান প্রার্থী, ৭ জন ভাইস চেয়ারম্যান প্রার্থী ও ৫জন মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থীকে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার সকালে সিলেট জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক (সার্বিক) সন্দ্রীপ কুমার সিনহা প্রার্থীদের প্রতীক বরাদ্দ দেন। প্রতীক পেয়ে আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচার-প্রচারণা শুরু করেছেন প্রার্থীরা।

বরাদ্দ অনুযায়ী ভাইস চেয়ারম্যান পদে উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক আলতাব হোসেন (তালা) প্রতীক, জেলা বিএনপির সদস্য সাবেক ভাইস চেয়ারম্যান আহমেদ নূর উদ্দিন (মাইক), সংগঠক জুবেল আহমদ (উড়োজাহাজ), বিশ্বনাথ ক্রিকেট এসোসিয়েশনের সাবেক সাধারণ সম্পাদক ফখরুল ইসলাম (টিউবয়েল), জেলা ছাত্রদলের সাবেক সহ সাংগঠনিক সম্পাদক আবদুর রহমান খালেদ (চশমা), উপজেলা আওয়ামী লীগ নেতা নোয়াব আলী (গ্যাস সিলিন্ডার), উপজেলা আঞ্জুমানে আল-ইসলাহর কোষাধ্যক্ষ হাবিবুর রহমান (বই)।

Manual2 Ad Code

উল্লেখ্য, তফসীল অনুসারে ১৮ মার্চ বিশ্বনাথ উপজেলায় ভোট গ্রহণ অনুষ্টিত হবে।

Manual8 Ad Code

Share





Related News

Comments are Closed

Manual1 Ad Code
Manual6 Ad Code