মিয়ানমারকে হারিয়ে চূড়ান্ত পর্বে মেয়েরা
স্পোর্টস ডেস্ক : মিয়ানমারকে হারিয়ে এএফসি অনূর্ধ্ব-১৬ ফুটবলের চূড়ান্ত পর্বে উঠেছে বাংলাদেশের মেয়েরা।
শুক্রবার মিয়ানমারের মান্দালা থিরি স্টেডিয়ামে বাংলাদেশ ১-০ গোলে হারিয়েছে স্বাগতিকদের। গোল করেছেন মনিকা চাকমা।
প্রথম ম্যাচে ফিলিপাইনকে ১০-০ গোলে উড়িয়ে দেয়ায় এ ম্যাচে জয় প্রয়োজন ছিল চূড়ান্ত পর্ব নিশ্চিত করতে।
প্রথমার্ধ গোলশূন্য থাকার পর ৬৭ মিনিটে কর্ণার থেকে গোল করেন মনিকা। তার কর্ণার মিয়ানমারের গোলরক্ষক হাতে লাগিয়ে থামাতে পারেননি। চলে যায় জালে।
দিনের প্রথম ম্যাচে চীন ৭-০ গোলে হারিয়েছে ফিলিপাইনকে। বাংলাদেশের জয়ে চীনেরও চূড়ান্ত পর্ব নিশ্চিত হলো। চীন প্রথম ম্যাচে মিয়ানমারকে হারিয়েছিল ৫-০ গোলে।
গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার লড়াইয়ে রবিবার এই চীনেরই মুখোমুখি হবে বাংলাদেশের মেয়েরা।
Related News
আর্জেন্টিনাকে হারিয়ে বিশ্ব চ্যাম্পিয়ন স্পেন
Manual1 Ad Code স্পোর্টস ডেস্ক : ফুটবলের আকাশে আবার রক্তিম সূর্যোদয়। আর্জেন্টিনাকে ১-০ গোলে হারিয়েRead More
গোল বন্যার ম্যাচে ফ্রান্সকে হারিয়ে বিশ্বকাপে তৃতীয় ইংল্যান্ড
Manual6 Ad Code স্পোর্টস ডেস্ক: আর্জেন্টিনার বিপক্ষে সেমিফাইনালে অতিরিক্ত রক্ষণাত্মক ফুটবল খেলার দরুন তীব্র সমালোচনারRead More



Comments are Closed