ছাত্র ফ্রন্টের দশম কমিটি পরিচিতি সভা
বৈশাখী নিউজ ২৪ ডটকম: শিক্ষার বাণিজ্যিকীকরণ বন্ধ, ক্যাম্পাসে গণতান্ত্রিক পরিবেশ নিশ্চিত ও অবিলম্বে সকল ক্যাম্পাসে ছাত্র সংসদ নির্বাচন চালুর দাবি নিয়ে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট সিলেট নগর শাখার ১০ম কমিটি পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার বিকেলে সিলেট জেলা আইনজীবি সমিতির ২নং বার হল মিলনায়তনে এ সভা অনুষ্টিত হয়।
সংগঠনের সিলেট নগর শাখার সভাপতি রেজাউর রহমান রানার সভাপতিত্বে এবং সহ-সভাপতি সঞ্জয় কান্ত দাশের পরিচালনায় সভায় বক্তব্য রাখেন বাসদ (মার্কসবাদী) সিলেট জেলার আহ্বায়ক কমরেড উজ্জ্বল রায়, সংগঠন কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি ডাঃ জয়দ্বীপ ভট্টাচার্য, কাউন্সিল প্রস্তুতি কমিটির সদস্য সচিব সাদিয়া নোশিন তাসনিম প্রমুখ।
এর আগে বিভিন্ন দাবি সংবলিত ব্যাণার-ফেস্টুন সহকারে বর্ণাট্য মিছিল নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে অনুষ্ঠানস্থলে মিলিত হয়। মিছিলের অগ্রভাগে একটি সুসজ্জিত মার্চপাস্ট দল সংগঠনের পতাকা বহন করে এগিয়ে যায়। মিছিল শেষে সাংস্কৃতিক আয়োজনের মধ্য দিয়ে আলোচনার সভা শুরু হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চা শ্রমিক ফেডারেশন কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক হৃদেশ মুদি প্রমুখ।
সভা শেষে সংগঠনের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি ডা. জয়দ্বীপ ভট্টাচার্য গত ১৫-১৬ ফেব্রুয়ারী নবম কাউন্সিল অধিবেশনে সর্বসম্মতিক্রমে গঠিত নবনির্বাচিত কমিটিকে পরিচয় করিয়ে দেন।
কমিটির নেতৃবৃন্দরা হলেন- সভাপতিঃ সঞ্জয় কান্ত দাস, সহ-সভাপতিঃ বিশ্বজিৎ চন্দ্র শীল, সাধারণ সম্পাদকঃ সাদিয়া নোশিন তাসনিম, সাংগঠনিক সম্পাদকঃ ফাহিম আহমদ চৌধুরী, দপ্তর সম্পাদকঃ পলাশ কান্ত দাস, অর্থ সম্পাদকঃ শামসুল আলম কাঞ্চন, প্রচার ও প্রকাশনা সম্পাদকঃ নিশাত কর সানি, পাঠাগার সম্পাদকঃ পিংকী চন্দ, স্কুল বিষয়ক সম্পাদকঃ তানজিনা বেগম, সদস্যঃ আসিফ রহমান ও সজল মালাকার।
Related News
জামিনে মুক্ত বিদিশা সিদ্দিক
Manual8 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: প্রতারণার মামলায় দুই বছরের কারাদণ্ড পাওয়া সাবেক রাষ্ট্রপতি হুসেইনRead More
সিলেটের কৃতিপুরুষ এম সাইফুর রহমানের ১৭তম মৃত্যুবার্ষিকী আজ
Manual7 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: বাংলাদেশের সাবেক অর্থমন্ত্রী ও বিএনপির প্রবীণ নেতা এম সাইফুর রহমানেরRead More



Comments are Closed