সিলেট সদর উপজেলায় কে কোন প্রতীক পেলেন
বৈশাখী নিউজ ২৪ ডটকম: আসন্ন ৫ম উপজেলা নির্বাচনে সিলেট সদর উপজেলায় ৫ জন চেয়ারম্যান ও ৯ জন ভাইস চেয়ারম্যান প্রার্থীর মধ্যে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার সকালে সিলেট জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক (সার্বিক) সঞ্জয় কুমার প্রার্থীদের প্রতীক বরাদ্দ দেন। প্রতীক পেয়ে আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচার-প্রচারণা শুরু করেন প্রার্থীরা।
বরাদ্দ অনুযায়ী আওয়ামীলীগ সমর্থিত চেয়ারম্যান প্রার্থী আশফাক আহমদ পেয়েছেন নৌকা প্রতীক। জাতীয় পার্টির শাহ কামাল সিরাজী পেয়েছেন লাঙ্গল প্রতীক। ইসলামী ঐক্য জোটের আব্দুস সালাম পেয়েছেন মিনার। সতন্ত্রপ্রার্থী মাজহারুল ইসলাম ডালিম পেয়েছেন আনারস। নুরে আলম সিরাজী পেলেছেন মোটরসাইকেল।
একই সময়ে সদর উপজেলায় ৯ জন ভাইস চেয়ারম্যান প্রার্থীর মধ্যে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে।
বরাদ্দ অনুযায়ী ভাইস চেয়ারম্যানরা হলেন আপ্তার হোসেন (তালা), মকবুল হোসেন খান (টিউবয়েল), ইফতেখার হোসেন লিমন (বাইসাইকেল), নুর আহমদ কামাল (টিয়াপাখি), মুস্তাফিজুর রহমান (চশমা), পারভেজ আহমদ (বই), সাইফুল ইসলাম (উড়োজাহাজ), জয়নাল আবেদিন জুয়েল (গ্যাস সিলিন্ডার) ও রাজু গোয়ালা (বৈদ্যুতিক বাল্ব)।
Related News
সিলেট-ঢাকা রুটে এসি বাস ভাড়া ১০০ টাকা, নন এসি ৫০ টাকা বাড়ল
বৈশাখী নিউজ ডেস্ক: জ্বালানী তেলের মূল্য বৃদ্ধির পর বেড়েছে সিলেট-ঢাকা রুটে বাস ভাড়া। এই রুটেRead More
গোলাপগঞ্জ উপজেলা প্রেসক্লাবের জরুরী সভা অনুষ্ঠিত
গোলাপগঞ্জ সংবাদদাতা: সিলেটের গোলাপগঞ্জ উপজেলা প্রেসক্লাবের জরুরী সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৫ সেপ্টেম্বর) বাদ মাগরিবRead More



Comments are Closed