ভার্থখলা থেকে দেড়কেজি গাঁজাসহ মহিলা আটক
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেট নগরীর ভার্থখলা থেকে দেড়কেজি গাঁজাসহ সুফিয়া বেগম (৬০) নামের এক মহিলাকে আটক করেছে গোয়েন্দা পুলিশ।
বৃহস্পতিবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে ভার্থখলার শফিক মিয়ার কলোনীতে অভিযান চালানো হয়। অভিযানের নেতৃত্বে থাকা এসআই মাহবুব আলম মন্ডল জানান, সন্দেহভাজন হিসেবে সুফিয়া বেগমকে আটকের পর তার স্বীকারোক্তিতে মাটির গর্তে লুকিয়ে রাখা দেড় কেজি গাঁজা উদ্ধার করা হয়।
আটক সুফিয়া বেগমের মূল বাড়ি কুমিল্লা জেলার মবুজি গ্রামে। দীর্ঘদিন ধরে সুফিয়া বেগম সিলেট শহরে গাঁজার ব্যবসা করে আসছেন বলে জানান মহানগর গোয়েন্দা পুলিশের উপ কমিশনার সঞ্জয় সরকার। মাদক মামলায় এই মহিলা আগেও জেল খেটেছেন। তার বিরুদ্ধে একাধিক মাদক মামলা রয়েছে।
সঞ্জয় সরকার জানান, সিলেট মহানগর পুলিশের কমিশনার গোলাম কিবরিয়ার সরাসরি তত্তাবধানে সিলেটে মাদক বিরোধী গোয়েন্দা অভিযান পরিচালিত হচ্ছে। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। আটক সুফিয়া বেগমকে থানায় হস্তান্তর করে তার বিরুদ্ধে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।
Related News
অনন্ত একতা যুব সংঘ সিলেটের শ্যামাপূজা সম্পন্ন
বৈশাখী নিউজ ডেস্ক: অনন্ত একতা যুব সংঘ সিলেটের ২৭তম বর্ষ উদযাপন উপলক্ষে ৯ নভেম্বর সোমবারRead More
সিলেটীদের নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্যের প্রতিবাদে ১০ মিনিট শোয়া কর্মসূচী অনুষ্ঠিত
বৈশাখী নিউজ ডেস্ক: বৃহত্তর সিলেটের অরাজনৈতিক কল্যাণমূলক স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন সিলেট কল্যাণ সংস্থা (সিকস), সিলেটRead More



Comments are Closed