রকীব শাহ’র উরস শুরু বৃহস্পতিবার
বৈশাখী নিউজ ডেস্ক: কবি ও মরমি সাধক রকীব শাহের ৫৩তম বার্ষিক উরস বৃহস্পতিবার সন্ধ্যা থেকে সিলেট নগরীর কাজিটুলায় তাঁর মাজার প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে।
তিনদিনব্যাপী ওরসে প্রতিদিন রকীব শাহের জীবন ও সাহিত্যসাধনা নিয়ে আলোচনাসভা, খতমে কোরআন, মিলাদ মাহফিল, হামদ নাত, সামা ও কাওয়ালি গান পরিবেশিত হবে।
বৃহস্পতিার সন্ধ্যায় রকীব পরিষদ আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সিলেট জেলা বারের সাবেক সভাপতি অ্যাডভোকেট এমাদউল্লাহ শহিদুল ইসলাম।
উরস শরিফে জাতি ধর্ম নির্বিশেষে সকলকে উপস্থিত থাকার জন্য পরিষদের সভাপতি ডক্টর কাজী কামাল আহমদ বিশেষভাবে অনুরোধ জানিয়েছেন।
Related News
মোনাজাতের মধ্য দিয়ে সিলেটে ‘একতাবদ্ধ সিলেটবাসী’র আত্মপ্রকাশ
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে মোনাজাতের মধ্য দিয়ে আত্ম প্রকাশ করলো সিলেটের বিভিন্নRead More
জামায়াত দায়িত্বশীলদের মানবিক গুণ ও নৈতিক মানে সেরা হতে হবে: ডা. শফিকুর রহমান
বৈশাখী নিউজ ডেস্ক: জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমানRead More



Comments are Closed