হাবিপ্রবি’তে ২য় অপেক্ষমাণ থেকে ভর্তি বুধবার
বৈশাখী নিউজ ডেস্ক: হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (হাবিপ্রবি) ২০১৮-১৯ শিক্ষাবর্ষের দ্বিতীয় অপেক্ষমান তালিকা থেকে ভর্তি বুধবার (২৭ ফেব্রুয়ারি)।
বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রফেসর ড. মো. সফিউল আলম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রথম অপেক্ষমাণ থেকে ভর্তির পর বিভিন্ন ইউনিটে প্রায় ৯৮ টি আসন শূন্য রয়েছে এবং বুধবার (২৭ ফেব্রুয়ারি) সকাল ১০ টা হতে বিকেল ৫ টা পর্যন্ত ভর্তি কার্যক্রম চলবে।
বিজ্ঞপ্তিতে হতে জানা যায়, ‘এ’ ইউনিটের ১ নং শিফটে মেধা থেকে ৪টি, শিফট-২ তে ১ টি, শিফট-৩ তে ২ টি, ‘বি’ ইউনিটের শিফট-১ এ মেধা থেকে ২ টি, শিফট-২ এ ৩ টি। ‘সি’ ইউনিটের শিফট-২ এ মেধা থেকে ২টি, মুক্তিযোদ্ধা কোটা থেকে ১ টি ।
ডি ’ ইউনিটের শিফট-১ হতে মেধায় ১৬ টি, মুক্তিযোদ্ধা কোটায় ১ টি, শিফট-২ হতে ১৫ টি। এফ’ ইউনিটের শিফট-১ হতে মেধায় ২৫ টি মুক্তিযোদ্ধা কোটায় ২ টি এবং শিফট-২ হতে মেধায় ১৯ টি। ‘জি’ ইউনিটে ৫টি আসন ফাঁকা আছে।
উল্লেখ্য, আগামী ২৮ ফেব্রুয়ারি থেকে ভর্তিকৃত নবীন শিক্ষার্থীদে ক্লাস শুরু হবে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ প্রয়োজনে ভর্তি সংক্রান্ত যে কোন আইন সংশোধন, সংযোজন বা পরিবর্তনের ক্ষমতা সংরক্ষণ করেন। ভর্তি সম্পর্কিত সকল তথ্য বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ওয়েবসাইট (www.hstu.ac.bd) তে পাওয়া যাবে।
Related News
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা
বৈশাখী নিউজ ডেস্ক: কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) ২০২৬-২৭ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা ২০২৭Read More
একাদশে ভর্তিতে দ্বিতীয় ধাপে আবেদন শুরু ২৭ সেপ্টেম্বর
বৈশাখী নিউজ ডেস্ক: একাদশ শ্রেণিতে ভর্তির জন্য দ্বিতীয় ধাপে অনলাইনে ভর্তি আবেদন আগামী ২৭ সেপ্টেম্বরRead More



Comments are Closed