লালবাজারে ৩শ’ কেজি ওজনের বাঘাইড় মাছ
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেট নগরীর লালবাজারে ৩শ’ কেজি ওজনের বিশালাকৃতির একটি বাঘাইড় মাছ উঠেছে। ফেঞ্চুগঞ্জ উপজেলার কুশিয়ারা নদীতে এক জেলের জালে মাছটি ধরা পড়ে। তারপর সেই মাছ সোমবার বিকেলে বিক্রির জন্য লালবাজারে নিয়ে আসেন মাছ ব্যবসায়ী মো. মখলিছ মিয়া।
শুধু খাওয়া নয়, মাছ দেখার মধ্যেও একটা আনন্দ আছে। সেই অনুভূতি থেকে সন্ধ্যায় মাছটি দেখতে বাজারে ভীড় জমে উৎসুক জনতার। এ সময় এক ক্রেতা দেড় লক্ষ টাকা পর্যন্ত দাম করেন। কিন্তু বিক্রেতা মখলিছ মিয়া মাছটি আজ মঙ্গলবার সকাল ১১টার দিকে কেটে বিক্রি করার সিন্ধান্ত নিয়েছেন। দাম পড়বে কেজি প্রতি আড়াই হাজার টাকা।
মখলিছ মিয়া বলেন, এক সাথে বিক্রি করলে একজন খাবেন। আমি চাই কেটে বিক্রি করলে সবাই কিনে খেতে পারবে। অনেকেই মাছের দাম ও ওজন জানতে চাইছেন।
বাঘাইড় মাছের গায়ে বাঘের মতো ডোরাকাটা দাগ আছে। এজন্য স্থানীয় লোকজন এই মাছকে ‘বাঘ’ মাছ বলেও ডাকেন।
লালবাজার মৎস্য ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক গোলজার আহমদ জগলু বলেন, গত এক বছরের মধ্যে বাজারে এতবড় মাছ উঠেনি। বাজারে মাছটি তোলার পর থেকে সন্ধ্যা পর্যন্ত জীবিত ছিলো। অনেকেই ভীড় করছেন এক পলক দেখার জন্য। কেউ দাম-দর করছেন, কেউ ছবি তুলছেন। রাত পর্যন্ত এভাবে কয়েকশ উৎসুক মানুষ আসেন। সকালেও সেই চিত্র ছিল।
Related News
ওসমানী হাসপাতালে সাংবাদিক নির্যাতনের প্রতিবাদে সিলেটে সর্বস্তরের সাংবাদিকদের সমাবেশ
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পেশাগত দায়িত্ব পালনকালে ইন্টার্নRead More
সিলেটে লন্ডনগামী ফ্লাইটে অন্তঃসত্ত্বা নারীসহ ৪ জনের যাত্রা বাতিল
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট থেকে লন্ডনগামী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে চিকিৎসাসংক্রান্ত প্রয়োজনীয় কাগজপত্র দেখাতেRead More



Comments are Closed