Main Menu

শ্রীমঙ্গলে নতুন রিসোর্ট ‘আমার বাড়ি’র উদ্ধোধন

Manual3 Ad Code

শ্রীমঙ্গল প্রতিনিধি: চায়ের রাজধানী প্রকৃতির অপরুপ লীলাভূমি শ্রীমঙ্গলে আমার বাড়ি রিসোর্ট এর শুভ উদ্ধোধন করা হয়েছে।

উন্নতদেশের সাথে সামঞ্জস্য রেখে সব ধরনের সুযোগ-সুবিধা নিয়ে সোমবার দুপুরে আনুষ্ঠানিক যাত্রা শুরু করে আমার বাড়ি রিসোর্ট।

ছড়ার পাড় ঘেঁষে চারিদিকে উঁচুনিচু টিলা ও চা বাগান বেষ্টিত এ রিসোর্ট শুভ উদ্ধোধন করেন বাংলাদেশ জাতীয় সংসদের অনুমিত হিসাব সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি ও সাবেক চিফ হুইপ বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব উপাধ্যক্ষ ড. আব্দুস শহীদ এমপি।

Manual3 Ad Code

এসময় উপস্থিত ছিলেন আমার বাড়ি রিসোর্টের কর্ণধার সজল কান্তি দাশ সজল, শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ কে এম নরুজল, শ্রীমঙ্গল উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি মোঃ আছকির মিয়া, জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ সৈয়দ মনসুরুল হক, উপাধ্যক্ষ আব্দুস শহীদ কলেজের ম্যানেজিং কমিটির সভাপতি ইমতিয়াজ আহমেদ বুলবুল, মৌলভীবাজার পল্লীবিদ্যুত সমিতির জিএম শিবু লাল বসু, বশিউক সিলেট জোনের মহা-ব্যবস্থাপক আবু মোহাম্মদ রায়হান, ট্যুরিস্ট পুলিশের ওসি গোপাল কৃষ্ণ দাশ, অধ্যাপক অবিনাশ আচার্য্য, শ্রীমঙ্গল প্রেসক্লাবের সভাপতি বিশ্বজ্যোতি চৌধুরী, সাধারন সম্পাদক এম ইদ্রিস আলী, ৩নং শ্রীমঙ্গল ইউনিয়নের চেয়ারম্যান ভানু লাল রায়, ডা.বিনেন্দু ভৌমিক, প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি জহর তরফদার, বাংলাদেশ টি এস্টেট স্টাফ এসোশিয়েশনের সভাপতি মাহবুব রেজা। এছাড়াও বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক ও রাজনৈতিক দলের ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

Manual3 Ad Code

Share





Related News

Comments are Closed

Manual1 Ad Code
Manual5 Ad Code