জুড়ীতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার
বৈশাখী নিউজ ২৪ ডটকম: মৌলভীবাজারের জুড়ীতে আয়েশা আক্তার নামে এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (২৫ ফেব্রুয়ারি) ভোর রাতে উপজেলার সদর জায়ফরনগর ইউনিয়নের বেলাগাঁও গ্রামে এ মরদেহটি উদ্ধার করা হয়।
মৃত আয়েশা উপজেলার জায়ফরনগর ইউনিয়নের বেলাগাঁও গ্রামের প্রবাসী সাইফুর রহমানের স্ত্রী ও একই গ্রামের আব্দুল হান্নানের কন্যা।
ঘটনার পর থেকে আয়েশার স্বামী সাইফুর রহমান পলাতক রয়েছে।
স্থানীয় ও মৃত আয়েশার পরিবার সূত্রে জানা যায়, ৬ বছর পূর্বে গ্রামের মৃত ইসমাইল আলীর পুত্র প্রবাসী সাইফুর রহমানের সাথে বিয়ে হয় আয়েশা আক্তারের। বিয়ের পর থেকে আয়েশার কোন সন্তান হচ্ছিল না। এ নিয়ে স্বামী ও স্ত্রীর মধ্যে প্রায়ই কলহ লেগেই থাকত।
ঘটনার দিন ভোরে প্রতিবেশীরা সাইফুর রহমানের বাড়িতে গিয়ে ঘরে আয়শার ঝুলন্ত মরদেহ দেখতে পেয়ে আয়েশার আত্মীয় স্বজনকে খবর দেয়। খবর পেয়ে আয়শার পিতা হান্নান জুড়ী থানার পুলিশ নিয়ে গিয়ে ঘরের আড়ার সাথে আয়শার ঝুলন্ত মরদেহ সনাক্ত করেন। পরে পুলিশ মরদেহ উদ্ধার করে সুরতহাল রির্পোট তৈরি করে ময়না তদন্তের জন্য মৌলভীবাজার হাসপাতাল মর্গে প্রেরণ করে।
জুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহাঙ্গীর হোসেন সরদার ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ময়না তদন্তের প্রতিবেদন হাতে না আসা পর্যন্ত বলা যাচ্ছে না এটি হত্যা না আত্মহত্যা। এ ব্যাপারে পরবর্তী আইনি পদক্ষেপ নেওয়া হচ্ছে।
Related News
কুলাউড়ায় খাসিয়া পুঞ্জিতে ৮ হাজারের অধিক পানগাছ কর্তন
বৈশাখী নিউজ ডেস্ক: মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার কর্মধা ইউনিয়নে অবস্থিত নার্সারি খাসিয়া পুঞ্জিতে ভয়াবহ এক হামলারRead More
কমলগঞ্জে পল্লী সঞ্চয় ব্যাংকের বৃক্ষরোপন ও চারা বিতরণ
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা, পরিবেশ সংরক্ষণ ও টেকসই উন্নয়ন নিশ্চিতকরণে নির্বাচনীRead More



Comments are Closed